অটোয়ায় ট্রাক চালকদের বিক্ষোভের জেরে জরুরি অবস্থা জারি

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৫

কানাডার রাজধানী অটোয়ায় ট্রাক চালকদের চলমান বিক্ষোভের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। করোনার স্বাস্থ্যবিধির বিরোধিতায় এক সপ্তাহের বেশি সময় ধরে এই বিক্ষোভ চলছে। রবিবার অটোয়ার মেয়র জরুরি অবস্থা জারি করে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পুলিশের চেয়ে বিক্ষোভকারীদের সংখ্যা বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

মেয়র জিম ওয়াটসন বলেছেন, বিক্ষোভকারীরা শহরের বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য একটি হুমকি তৈরি করেছে।

বিক্ষোভকারী ট্রাক চালকরা অটোয়ার প্রাণকেন্দ্র অচল করে দিয়েছেন নিজেদের গাড়ি ও তাঁবু স্থাপন করে। ট্রাক চালকদের করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করতে সরকারের উদ্যোগের বিরোধিতা করে ‘ফ্রিডম কনভয়’ নামের বিক্ষোভ শুরু হয়।

জিম ওয়াটসন বলেছেন, বিক্ষোভকারীরা টানা হর্ন ও সাইরেন বাজিয়ে এবং আতশবাজি পুড়িয়ে একেবারে পার্টি বানিয়ে ফেলেছে। স্পষ্টভাবে আমরা সংখ্যায় কম, লড়াইয়ে হেরে যাচ্ছি। এটাকে থামাতে হবে, আমাদের শহরকে আগের অবস্থায় নিয়ে যেতে হবে।

জরুরি অবস্থা জারির পর কেমন পদক্ষেপ নেওয়া হতে পারে তা সম্পর্কে জানাননি অটোয়ার মেয়র। তবে পুলিশ রবিবার জানিয়েছে, তারা আইনশৃঙ্খলার পদক্ষেপ বাড়াবে। বিক্ষোভকারীদের সহযোগিতা চাওয়া ব্যক্তিদেরও হয়ত গ্রেফতার করা হতে পারে।

জরুরি অবস্থা জারির ফলে শহর কর্তৃপক্ষ অতিরিক্ত ক্ষমতা পাবে। যেমন, ফ্রন্টলাইন ও জরুরি সেবার কর্মীদের ব্যবহৃত সরঞ্জাম সরবরাহ করা যাবে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম