ইউক্রেন যুদ্ধে রাশিয়া পরাজিত হবে, ক্ষমতাচ্যুত হবেন পুতিন: বাইডেন

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০২২, ০৪:০৪আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৪:০৫

ইউক্রেন যুদ্ধে জড়ানো রাশিয়ার কৌশলগত ভুল ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডে দুই দিন সফর শেষে শনিবার এ কথা বলেন তিনি। বিবিসি ও আলজাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বাইডেন বলেন, ‘ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে না এবং এর পর পুতিন আর ক্ষমতায় থাকতে পারেন না।’

পোল্যান্ডের রাজধানী ওয়ারসোতে ইউক্রেনের দুই মন্ত্রী এবং পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেনে আগ্রাসন চালিয়ে ন্যাটো জোটের মিত্রদের মধ্যে বিভক্তির আশা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তা না হওয়ায় রুশ প্রেসিডেন্ট অবাক হয়েছেন।’

বাইডেন বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে ভ্লাদিমির পুতিন মনে করেছিলেন ন্যাটো বিভক্ত করতে পারবেন, পশ্চিম থেকে পূর্ব দিককে বিচ্ছিন্ন করতে পারবেন, অতীত ইতিহাসের ভিত্তিতে দেশগুলোকে বিভক্ত করতে পারবেন।’ কিন্তু তিনি তা পারেননি, আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি,’ বলেন তিনি।

বাইডেন আরও বলেন, ‘ইউরোপে সংঘাতের সময় যুক্তরাষ্ট্র পাশে সরে না থাকার গুরুত্ব ইতিহাস দেখিয়েছে। তিনি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুঃখজনক অভিজ্ঞতা থেকে আমরা শিখেছি, ওই সময়ে আমরা দূরে ছিলাম এবং ইউরোপের স্থিতিশীলতায় যুক্ত থাকিনি, এটা সবসময়ই যুক্তরাষ্ট্রে আমাদের তাড়িয়ে বেড়ায়।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সে কারণে আমি দীর্ঘদিন ধরে সিনেটর হিসেবে, পররাষ্ট্র কমিটির সদস্য হিসেবে, ভাইস প্রেসিডেন্ট হিসেবে আর এখন প্রেসিডেন্ট হিসেবে এখানে সফরের সময় বলে আসছি যে, যুক্তরাষ্ট্রের কাছে ইউরোপের স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আমাদের স্বার্থে- শুধু ইউরোপে নয় পুরো পৃথিবীতে স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ।’

 

/আইএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম