রমজানের শুভেচ্ছায় উইঘুর, রোহিঙ্গাদের স্মরণ করলেন বাইডেন

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০২২, ১৮:০৩আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৮:২৩

পবিত্র রমজান মাস উপলক্ষে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুভেচ্ছা বার্তায় চীনের উইঘুর এবং বার্মার রোহিঙ্গাদের কথা স্মরণ করেন তিনি। একইসঙ্গে দুনিয়াজুড়ে অন্যান্য মুসলিম সম্প্রদায়সহ মানবাধিকারের জন্য আওয়াজ তোলার অঙ্গীকার করেন তিনি।

জো বাইডেন বলেন, জিল (ফার্স্ট লেডি) এবং আমি রমজানের শুরুতে যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আমাদের শুভেচ্ছা জানাই। আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য একটি সমৃদ্ধ মাস কামনা করি। রমজান কারিম!

তিনি বলেন, দুনিয়াজুড়ে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। চীনের উইঘুর, বার্মার রোহিঙ্গা এবং সারা বিশ্বের অন্যান্য মুসলিম সম্প্রদায়সহ মানবাধিকারের জন্য কথা বলবে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, পবিত্র কোরআনের শিক্ষা হচ্ছে, কেউ সামান্য একটি ভালো কাজ করলেও সে তার ফল পাবে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম