ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ এপ্রিল ২০২৪, ১৯:২৩আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৯:৩৪

ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে। ইউরোপের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এমন মন্তব্য করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্যারিসের সোরবোন বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ইউরোপ ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এই ঝুঁকি মোকাবিলা করার প্রয়োজনীয় ব্যবস্থা ইউরোপের নেই।

এ বিষয়ে সতর্কতা জারি করে তিনি বলেন, সামরিক, অর্থনৈতিক ও অন্যান্য চাপ ইউরোপের ২৭ দেশকে দুর্বল ও ভাগ করে দিতে পারে।

এই পরিস্থিতিতে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়ে ম্যাক্রোঁ বলেন, এই মহাদেশ অবশ্যই যুক্তরাষ্ট্রের অধীন হওয়া উচিত হবে না। সেই ক্ষেত্রে বিশ্বে ইউরোপীয় ইউনিয়নের দৃঢ় অবস্থানের রূপরেখা দিয়েছেন তিনি।

ইউরোপের সাইবার নিরাপত্তা ক্ষমতা বৃদ্ধি, ব্রেক্সিট-পরবর্তী ব্রিটেনের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক এবং উচ্চ পদস্থ সামরিক কর্মীদের প্রশিক্ষণের জন্য একটি ইউরোপীয় একাডেমি তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, রাশিয়াকে কোনোভাবেই ইউক্রেন যুদ্ধে সফল হতে দেওয়া যাবে না।

প্রেসিডেন্ট বলেন, প্রতিরক্ষা শিল্প স্থাপন ছাড়া কোনও প্রতিরক্ষাই কাজে আসবে না। কয়েক দশক ধরেই এই খাতে কম বিনিয়োগ করা হচ্ছে। তাই সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত।

তিনি আরও বলেন, অধিক পরিমাণে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করতে হবে। শুধু তাই না, দ্রুত শুরু করতে হবে। এসব ইউরোপীয়দের জন্য প্রস্তুত করতে হবে। ইউরোপকে দেখাতে হবে, তারা যুক্তরাষ্ট্রের অধীন নয়।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের অনেক কর্মকর্তা মনে করেন, বর্তমানে মার্কিন সামরিক ছত্রছায়ার বিশ্বাসযোগ্য বিকল্প নেই।

/এসএইচএম/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম