বিষাক্ত ফেনায় ঢেকে যাচ্ছে সড়ক, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০২২, ০৬:৩৮আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ০৬:৩৮

দূষিত নদী উপচে পড়া বিষাক্ত ফেনা গড়িয়ে পড়ছে সড়ক, বাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে। দুর্গন্ধে মানুষ পালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে কলম্বিয়ার রাজধানী বোগোতায়।

কমিউনিটি নেতা লাজ মারিয়েলা গোমেজ স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘গন্ধ ভয়াবহ- (আর) আমরা দীর্ঘ দিন ধরে এই ফেনা সহ্য করছি। একটা ঝুঁকির মধ্যে আছি। কেউ একজন পড়ে যেতে পারে আর আমরা তাকে খুঁজে পাবো না।’

বোগোতার আবাসিক এলাকা মসকুয়েরা থেকে তোলা ছবিতে দেখা গেছে, ফুটপাথ ফেনায় ডুবে গেছে আর বাসিন্দাদের গোড়ালি ফেনায় ঢেকে গেছে। একটি স্কুলমুখী সড়ক বন্ধ হয়ে গেছে।

স্থানীয় পরিবেশবাদী কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক বছর ধরে শহরটিতে বেশ কয়েকবারই এই দূষিত ফেনা দেখা গেছে। তারা জানিয়েছে, মানুষ নদীতে বর্জ্য, রাসায়নিক এবং ডিটারজেন্ট ফেলার কারণে এই ফেনার পরিমাণ ক্রমেই বাড়ছে। এর সঙ্গে যোগ হয়েছে তীব্র বৃষ্টি।

বিষাক্ত ফেনায় ঢাকা পড়ছে সড়ক

মসকুয়েরার মেয়রের কার্যালয় বিষাক্ত ফেনার ছবি টুইট করেছে। মেয়র জিয়ান জেরোমেত্তা দাবি করেছেন, এই দূষণের আংশিক কারণ নদীতে গাছ আটকে প্রবাহ বন্ধ হয়ে যাওয়া। টুইট বার্তায় তিনি লেখেন, ‘আমরা ঝুঁকি সম্পর্কে অবগত যা পরিস্থিতির কারণে বাড়তে পারে।’

ফেনার কাছে যেতে স্থানীয়দের সতর্ক করেছে কর্তৃপক্ষ। আশঙ্কা করা হচ্ছে এটি শ্বাসকষ্টের সমস্যা এবং ত্বকে জ্বালাপোড়ার কারণ হতে পারে।

সরকারি পরিবেশবাদী কর্মকর্তা এডউইন গার্সিয়া বলেন, ‘এটা কোন ধরনের উপাদান তা এখন পর্যন্ত সম্পূর্ণ জানা না যাওয়ায় শিশুদের দূরে রাখা জরুরি’। তিনি জানান, ২০২০ সাল থেকে স্থানীয় একটি কেন্দ্র নদীর দূষণ কমাতে কাজ করছে।

সূত্র: গার্ডিয়ান

/জেজে/
সম্পর্কিত
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল
সর্বশেষ খবর
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার