যুক্তরাষ্ট্রে ফাঁদ পেতে দমকলকর্মীদের ওপর হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২৫, ২১:৩৭আপডেট : ৩০ জুন ২০২৫, ২১:৩৭

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের কানফিল্ড পর্বতের পাদদেশে আগুন নেভাতে গিয়ে একটি ফাঁদে পড়ে গুলিতে প্রাণ হারিয়েছেন দুই দমকলকর্মী। আহত হয়েছেন আরেকজন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার দুপুরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কুটেনাই কাউন্টি শেরিফ অফিস।

ঘটনার বিবরণ দিতে গিয়ে শেরিফ বব নরিস বলেন, এটি ছিল একটি পরিকল্পিত হামলা। হামলাকারী ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে প্রথম সাড়া দেওয়া কর্মীদের ওপর গুলি চালায়। আমাদের দমকলকর্মীরা আত্মরক্ষার কোনও সুযোগই পাননি।

নরিস আরও জানান, নিহত দুই কর্মীর মধ্যে একজন কোয়র ডি’আলেন দমকল বিভাগ এবং অন্যজন কুটেনাই কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ ইউনিটের সদস্য ছিলেন। আহত তৃতীয় কর্মী গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তিনি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

স্থানীয় সময় রবিবার দুপুর ১টা ২১ মিনিটে আগুন লাগার খবরের প্রায় ৪০ মিনিটের মাথায় গুলির খবর পাওয়া যায়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহর, কাউন্টি, রাজ্য ও ফেডারেল মিলিয়ে ৩০০-র বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

হেলিকপ্টারে করে আসা স্নাইপার, হিট-সেন্সর প্রযুক্তি এবং মোবাইল লোকেশন ব্যবহার করে দীর্ঘ কয়েক ঘণ্টার অভিযানে সন্দেহভাজন হামলাকারীর মৃতদেহ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যু আত্মহত্যা না পুলিশের গুলিতে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শেরিফ নরিস বলেন, আমরা নিশ্চিত হয়েছি হামলাকারী একাই এই কাজ করেছে। প্রথমে ধারণা করা হয়েছিল হামলাকারী চারজন হতে পারে। তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তি দৌড়ে পালানোর সময় বিভিন্ন স্থানে অস্ত্র লুকিয়ে রাখতে পারে।

এ ঘটনায় ব্যবহৃত অস্ত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। তবে শেরিফ বলেন, আগুন নিভে গেলে ঘটনাস্থল থেকে আরও অস্ত্র পাওয়া যেতে পারে।

স্থানীয় প্রশাসন এখনও হামলার মোটিভ জানাতে পারেনি। হামলাকারীর পরিচয়ও প্রকাশ করা হয়নি। তদন্ত চলমান রয়েছে। প্রশাসন জনগণকে ঘটনাস্থলের কাছাকাছি না যেতে এবং ড্রোন না ওড়ানোর অনুরোধ জানিয়েছে।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি