অ্যামাজনে নিখোঁজ ব্রিটিশ সাংবাদিকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২২, ১৩:২৬আপডেট : ১৮ জুন ২০২২, ১৩:২৬

ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে পাওয়া মানুষের দেহাবশেষের ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে তা নিখোঁজ ব্রিটিশ সাংবাদিক ডম ফিলিপসের। শুক্রবার ব্রাজিলের পুলিশ আরও জানিয়েছে, এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে এক পুরুষের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুর কারণ শনাক্তের প্রক্রিয়া চলছে।

পুলিশি তল্লাশির সময়ে পাওয়া আরেকটি দেহাবশেষ আদিবাসী বিশেষজ্ঞ ব্রুনো পেরেইরার বলে ধারণা করা হচ্ছে। তবে ওই দেহাবশেষটি শনাক্তকরণের প্রক্রিয়া এখনও চলছে।

পেরেইরা এবং ফিলিপস গত ৫ জুন পেরু এবং কলম্বিয়ার সীমান্তবর্তী প্রত্যন্ত জাভারি উপত্যকায় নিখোঁজ হন। এই সপ্তাহের শুরুর দিকে, পুলিশ জঙ্গলের একটি কবর থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার করে। আমারিলদো দা কস্তা অলিভেরা নামে এক জেলে এই দুইজনকে হত্যার কথা স্বীকার করেছে।

গার্ডিয়ান এবং ওয়াশিংটন পোস্টের জন্য লেখা ফ্রিল্যান্স রিপোর্টার ফিলিপস একটি বই লেখার গবেষণার জন্য অ্যামাজনে যান। তার সঙ্গে ছিলেন আদিবাসী বিশেষজ্ঞ ব্রুনো পেরেইরা। তিনি আদিবাসী বিষয়ক সংস্থা ফুনাইয়ের সাবেক প্রধান।

পুলিশ বলেছে তাদের তদন্তে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই হত্যাকাণ্ডে অলিভেরার বাইরে আরও ব্যক্তি জড়িত ছিল এবং তারা এখন জেফারসন দা সিলভা লিমা নামে একজনকে খুঁজছে।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম