যুক্তরাষ্ট্র যাওয়ার পথে নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২২, ০৯:০৮আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৯:১১

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বাহামা উপকূলে নৌকা ডুবে মারা গেছেন হাইতির ১৭ জন শরণার্থী। এ ঘটনায় আরও ২৫ জনকে জীবিত উদ্ধার করা গেছে। নিজ দেশে সহিংসতা এবং দারিদ্র থেকে মুক্তি পেতে এই ঝুঁকিপূর্ণ পথকে বেছে নেয় তারা।

বাহামার প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিস রবিবার (২৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে বলেন, ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর জীবিতদের মধ্যে ৪ জন নারীও আছেন। তারা একটি স্পিড ভোটে করে যুক্তরাষ্ট্রের মিয়ামির দিকে যাচ্ছিল বলে ধারণা করছেন প্রধানমন্ত্রী ডেভিস।

বাহামা পুলিশ জানিয়েছে, নিউ প্রভিডেন্স দ্বীপ থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়। পুলিশ কমিশনার ক্লেটন ফার্নান্ডার বলেন, এতে ৬০ জনেরও বেশি লোক ছিল এবং আরও বেশি লোক নিখোঁজ থাকতে পারেন। নৌকায় যারা ছিলেন তারা সবাই হাইতির শরণার্থী বলে ধারণা করা হচ্ছে।

মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাহামা থেকে ইতোমধ্যে দুইজনকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম