কানাডায় ছুরি হামলা: এক সন্দেহভাজনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫২

কানাডায় ছুরি হামলায় সন্দেহভাজন হামলাকারী দুই ভাইয়ের একজনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। ড্যামিয়েন স্যান্ডারসন (৩১) নামের এই সন্দেহভাজনের মরদেহ জেমস স্মিথ ক্রি ন্যাশনে উদ্ধার করা হয়। এলাকাটিতে ছুরি হামলায় নিহতদের অধিকাংশের বসবাস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, স্যান্ডারসনের ভাই মাইলেস এখনও পলাতক ও বিপজ্জনক। স্যান্ডারসনের মরদেহ একটি ঘাসময় এলাকায় উদ্ধার করা হয়। সেখানে একটি বাড়ি পরীক্ষা করে দেখা হচ্ছে।

পুলিশের সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর বলেন, স্যান্ডারসনের দেহেরর আঘাত স্ব-প্ররোচিত বলে মনে করা হচ্ছে না।

স্যান্ডারসনের ৩০ বছর বয়সী ভাইও আহত হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। জনগণকে সতর্ক করে পুলিশ বলেছে, তার হয়ত চিকিৎসা সহযোগিতা প্রয়োজন হতে পারে। তবে ভাইয়ের মৃত্যুর জন্য তাকে দায়ী করা হচ্ছে কিনা তা সম্পর্কে কিছু বলেনি পুলিশ।

রবিবার কানাডার কেন্দ্রীয় সাস্কাচুয়ান প্রদেশের পৃথক স্থানে ছুরি হামলার ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৫ জন। সন্দেহভাজন হামলাকারী হিসেবে ডেমিয়েন স্যান্ডারসন (৩১) ও মাইলস স্যান্ডারসন (৩০)। পুলিশ তাদের ছবি হামলার দিনেই প্রকাশ করেছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম