রিজার্ভ থেকে ১৫ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা বাইডেনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২২, ১৩:০৬আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৪:৩৩

যুক্তরাষ্ট্রের কৌশলগত রিজার্ভ থেকে ১৫ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। কয়েক দিন আগে ওপেকপ্লাস তেলের উৎপাদন হ্রাস করার কথা জানানোর পর পাল্টা পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হলো। বুধবার (১৯ অক্টোবর) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায় ।

তিনি বলেন যে ইউক্রেনে রাশিয়ার হামলার পর গত মার্চে তার প্রশাসন ১৮০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার কথা ঘোষণা করেছিল। এই ১৫ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ের কারণে তার সমাধান হলো।

এর আগে বুধবার সকালে হোয়াইট হাউস জানিয়েছিল, আগামী ডিসেম্বর মাসে এই তেল ছাড়ার কথা ছিল।

সংবাদ সম্মেলনে বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আজ আমার এ ঘোষণার ফলে আমরা এমন একটি সময়ে বাজার পরিস্থিতি স্থিতিশীল করতে ও দাম কমাতে চলেছি, যখন অন্যান্য দেশ অস্থিরতা সৃষ্টি করেছে।’

এই তেল ছাড়ার ফলে ১৯৮৪ সালের পর যুক্তরাষ্ট্রের কৌশলগত রিজার্ভ সর্বনিম্ন অবস্থায় নেমে গেল। ইউক্রেনে রাশিয়ার হামলার পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রুশ তেল ও গ্যাসের ওপর বিধিনিষেধ আরোপ করেছে।

গতকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৪০০ মিলিয়ন ব্যারেল তেল রিজার্ভ রয়েছে। তেলের দাম ব্যারেলপ্রতি ৬৯ থেকে ৭২ ডলারে নেমে এলে রিজার্ভ আবার আগের অবস্থায় নেওয়া হবে।

সূত্র : আলজাজিরা

/এনএআর/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক