আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের ৬ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২২, ০৯:২৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০৯:২৯

দুর্নীতির দায়ে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কার্চনারকে সাজা দিয়েছে দেশটির আদালত। ৬৯ বছর বয়সী প্রভাবশালী এই রাজনীতিককে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর্জেন্টিনার ইতিহাসে তিনিই ক্ষমতায় থাকা অবস্থায় কারাদণ্ড পাওয়া প্রথম কোনও ভাইস প্রেসিডেন্ট। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলেও কংগ্রেশনাল দায়মুক্তির কারণে ক্রিস্টিনাকে কারাগারে যেতে হবে না। দেশের ভাইস প্রেসিডেন্ট হওয়ায় এ সুবিধা পাবেন তিনি।

ক্রিস্টিনা ফার্নান্দেজের বিরুদ্ধে অভিযোগ, ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিজের শক্তিশালী ঘাঁটি পাতাগোনিয়া অঞ্চলে সরকারি কাজ প্রদানে অনিয়ম করেছেন তিনি। দুর্নীতির আশ্রয় নিয়ে অবৈধভাবে নিজের বন্ধুকে সরকারি নির্মাণ কাজ পাইয়ে দিয়েছেন। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হয়ে গেলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। প্রসিকিউটররা তাকে ১২ বছরের কারাদণ্ড এবং রাজনীতি থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করার দাবি জানান। অভিযোগের প্রমাণ পাওয়ায় মঙ্গলবার তাকে ছয় বছরের কারাদণ্ড দেন আদালত।

নিজের বিরুদ্ধে আনা অভিযোগ ও কারাদণ্ডকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে দাবি করেছেন ক্রিস্টিনা। তার দাবি, ‘বিচারবিভাগীয় মাফিয়ার’ ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। এই রায়ের বিরুদ্ধে আপিলের কথাও জানিয়েছেন তিনি।

ছয় বছরের সাজার পাশাপাশি ক্রিস্টিনাকে আজীবনের জন্য সরকারি দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে বিদ্যমান রায়ের আপিল শেষ না হওয়া পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব পালনে কোনও বাধা নেই।

দুই দশক ধরে আর্জেন্টিনার রাজনীতির কেন্দ্রে রয়েছেন ৬৯ বছর বয়সী এই রাজনীতিক। একইসঙ্গে তিনি জনগণের ভালোবাসা ও ঘৃণার মুখোমুখি হয়েছেন। তিনি এই বিচারকে পূর্ব সিদ্ধান্তের ভিত্তিতে এটি একটি রাজনৈতিক দস্যু খোঁজা হিসেবে উল্লেখ করেছেন। ইউনিভার্সিটি অব বুয়েন্স আয়ার্সের রাজনৈতিক বিশ্লেষক রোজেন্দো ফ্রাগা বলেন, এই রায়ের শক্তিশালী রাজনৈতিক প্রভাব থাকবে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম