পেরুতে রাজনৈতিক অস্থিরতা

অভিশংসনে ক্ষমতাচ্যুত কাস্তিলো, প্রথম নারী প্রেসিডেন্ট বোলোয়ার্তে

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২২, ০৯:১৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০৯:২০

দিনভর নাটকীয়তার পর অভিসংশনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হলেন পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো। বুধবার দেশটির সংসদ ভেঙে দেওয়ার প্রচেষ্টার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ক্ষমতাচ্যুত হন। তার জায়গায় প্রথমবার পেরুর নারী প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হয়েছে দিনা বোলোয়ার্তের। ইতোমধ্যে শপথও নিয়েছেন তিনি।

ক্ষমতাচ্যুতের আগের দিন সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো বলেছিলেন, তিনি একটি অসাধারণ জরুরি সরকার নিয়ে আসছেন। কাস্তিলো ডিক্রি জারি করে দেশ শাসনের কথা বলেন। টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, অস্থায়ীভাবে সংসদ ভেঙে দেবেন। ডিক্রির মাধ্যমে শাসনভার পরিচালনা এবং দেশে নতুন নির্বাচন আয়োজন করবেন।

তার এ ঘোষণাকে অভ্যুত্থান হিসেবে উল্লেখ করেন নিজ দল ও বিরোধী সদস্যরা। করণীয় নিয়ে জরুরি বৈঠকে তাকে ক্ষমতাচ্যুত করেন। পরে কাস্তিলোকে আটক করা হয় এবং বিদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

প্রেসিডেন্ট কাস্তিলোকে অপসারণের পক্ষে ভোট দেন ১০১ জন, বিপক্ষে ৬ জন। ভোট দেওয়া থেকে বিরত ছিলেন ১০ জন আইনপ্রণেতা। 

পেরুর নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কাস্তিলো প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট দিনা বোলোয়ার্তে। এর মধ্য দিয়ে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হলেন ৬০ বছর বয়সী বোলোয়ার্তে। তিনি ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

পেরুতে গত কয়েক দশক ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে। ২০১৬ সাল থেকে দেশটিতে পাঁচবার প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক