অ্যাপার্টমেন্টের লিফটে মার্কিন কংগ্রেসওম্যানের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৭

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নিজের অ্যাপার্টমেন্ট ভবনের লিফটে হামলার শিকার হয়েছেন মিনেসোটা থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেসওম্যান অ্যাঞ্জি ক্রেইগ। হামলার শিকার হয়ে তিনিও লড়াই করেছেন। হামলাকারীর গায়ে গরম কফি ঢেলে দেন তিনি। পরে হামলাকারী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ এসব তথ্য তুলে দরেছে।  

হামলাকারী সন্দেহে গ্রেফতারকৃতের নাম কেন্ড্রিক হ্যামলিন। তার বিরুদ্ধে কংগ্রেসওম্যানকে ঘুষি ও গলা চেপে ধরার অভিযোগ আনা হয়েছে। ২৬ বছর বয়সী হ্যামলিনের কোনও নির্দিষ্ট ঠিকানা নেই। হামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

২০১৮ সালের ডেমোক্র্যাট দল থেকে কংগ্রেসে নির্বাচিত হন। চার সন্তানের জননী এই নেতার বয়স ৫০ বছর। তিনি কংগ্রেশনাল ইকুয়ালিটি ককাসের কো-চেয়ারওম্যান।

পুলিশ জানিয়েছে, গ্রিনিচ মান সময় ১২ টা ১০ মিনিটে অ্যাঞ্জি ক্রেইগ হামলার শিকার হন।

তার চিফ অব স্টাফ নিক কোয়ে এক বিবৃতিতে বলেছেন, হামলা থেকে নিজেকে রক্ষার চেষ্টা করেছেন ক্রেইগ। সামান্য আচড় লেগেছে, কিন্তু শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি ৯১১ জরুরি সেবায় ফোন দেন এবং হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

চিফ অব স্টাফ আরও বলেছেন, ক্রেইগ ডিসি মেট্রোপলিটন পুলিশ বিভাগকে দ্রুত সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

পুলিশের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কংগ্রেসওম্যান তদন্তকারীদের বলেছেন হামলাকারী মাদক দ্বারা প্রভাবিত থাকতে পারেন।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক