মহাসাগর থেকে চীনা বেলুনের সেন্সর উদ্ধার: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৭

যুদ্ধবিমান থেকে গুলি করে ভূপাতিত করা চীনের সন্দেহভাজন গোয়েন্দা বেলুনের সেন্সর আটলান্টিক মহাসাগর থেকে উদ্ধার করা হয়েছে। মার্কিন সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

মার্কিন সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, অনুসন্ধান কর্মীরা বেশ কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করেছে।

গোয়েন্দা সংস্থা এফবিআই এসব ধ্বংসাবশেষ পরীক্ষা করছে।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, এসব বেলুন মার্কিন স্পর্শকাতর সামরিক স্থাপনায় নজরদারির জন্য চীন কাজে লাগাচ্ছিল। তবে চীন বলেছে, এগুলো আবহাওয়ার গবেষণায় ব্যবহৃত হচ্ছিল।

৪ ফেব্রুয়ারি প্রথম বেলুন ভূপাতিত করার পর যুক্তরাষ্ট্র আরও তিনটি বস্তু ভূপাতিত করেছে।

সামরিক কর্মকর্তারা আরও বলেছেন, সোমবার দক্ষিণ ক্যারোলাইনার উপকূলে বস্তুটির বড় একটি কাঠামো উদ্ধার করা হয়েছে।

সিবিএস সংবাদমাধ্যম বলছে, যেসব বস্তু পাওয়া গেছে সেগুলোর মধ্যে বেলুনটির ৩০-৪০ ফুট অ্যান্টেনা রয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম