যুক্তরাষ্ট্রকে জানিয়েই ইরানের সঙ্গে সৌদির আলোচনা: কিরবি

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৩, ১৯:২৯আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৯:২৯

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে শুরু থেকেই যুক্তরাষ্ট্রকে জানিয়ে এসেছে সৌদি আরব। শুক্রবার (১০ মার্চ) এক বিবৃতিতে হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি এ কথা জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কিরবি বলেন, ‘চীনের মধ্যস্থতার জন্য বেশ কয়েক দফা আলোচনায় বসেছে দেশ দুটি। কখনও আলোচনা হয়েছে বাগদাদে, কখনও বা ওমানে। যুক্তরাষ্ট্র বরাবরই এ আলোচনাকে সমর্থন করে এসেছে।’  

তিনি বলেন, ‘সৌদিরা এ আলোচনার বিষয়ে শুরু থেকেই আমাদের জানিয়ে আসছেন। যেমনটা আমাদের বিষয়ে তাদের জানাই। তবে তাদের মধ্যস্থতায় আমরা সরাসরি জড়িত ছিলাম না।’

কিরবি বলেন, ‘অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপ এবং ইরানের আগ্রাসনের বিরুদ্ধে সৌদি প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত ইরান মধ্যস্থতার সিদ্ধান্ত নিয়েছে।’

কিরবি আরও বলেন, ‘ইরান-সৌদি ছাড়া যেকোনও অঞ্চলের উত্তেজনা কমানোর সব রকম প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে।’ সূত্র: রয়টার্স 

/এটি/ /এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম