মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
০১ মে ২০২৩, ১৫:০৫আপডেট : ০১ মে ২০২৩, ১৫:০৫

মেক্সিকোতে একটি বাস পাহাড় থেকে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৩ জন।

পশ্চিমাঞ্চলীয় নায়ারিত রাজ্যের রাজধানী টেপিক এবং পর্যটন এলাকা পুয়ের্তো ভাল্লার্তার সংযোগকারী একটি মহাসড়কে স্থানীয় সময় শনিবার (২৯ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ রবিবার জানায়, বাসটি রাস্তা থেকে প্রায় ৪৯ ফুট গভীরে পড়ে যায়।

রাজ্যের প্রসিকিউটরের অফিস এক বিবৃতিতে জানায়, ক্ষতিগ্রস্তদের সহায়তায় ফেডারেল এবং রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় ১১ জন নারী এবং ৭ জন পুরুষ নিহত হয়েছেন। অন্তত ১১ শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম