আকাশচুম্বী ভবনের ভারে ডুবছে নিউ ইয়র্ক সিটি?

আন্তর্জাতিক ডেস্ক
২০ মে ২০২৩, ০৮:৩০আপডেট : ২০ মে ২০২৩, ০৮:৩০

কথিত আছে, নিউ ইয়র্ক শহর কখনও ঘুমায় না। তবে না ঘুমানো শহরটিও ডুবে যেতে পারে নিঃসন্দেহে! গবেষণা বলছে, হাজার হাজার আকাশ্চুম্বি অট্টালিকার ভারে এবং ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছরই প্রায় ১-২ মিলিমিটার করে তলিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই শহর। আর্থস ফিউচার নামক জার্নালে প্রকাশিত গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, সঙ্গে বাড়ছে নিউ ইয়র্কে বন্যার আশঙ্কা। এ আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে বিশাল বিশাল ভবনের অতিরিক্ত ভর। গবেষণা বলছে, শহরটিতে থাকা ভবনগুলোর ভর প্রায় ১ দশমিক ৬৮ ট্রিলিয়ন পাউন্ড, যা প্রায় ১৪০ মিলিয়ন হাতির ভরের সমান। অতিরিক্ত এ ভরের ফলে একটু একটু করে তলিয়ে যাচ্ছে ২৪ ঘণ্টার কর্মচঞ্চল শহরটি।

১৯৫০ সালের পর প্রায় ৯ ইঞ্চি বা ২২ সেন্টিমিটার তলিয়ে গেছে নিউ ইয়র্ক। এ ছাড়া এ শতাব্দীর পর শহরটিতে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ চার গুণ বেড়ে যাবে বলে জানা গেছে। এতে বিপদে পড়বেন শহরটির ৮ দশমিক ৪ মিলিয়ন মানুষ।

গবেষণা পরিচালনাকারী মার্কিন ভূতাত্ত্বিক সার্ভের ভূ-পদার্থবিদ টম পারসোন্স বলেন, ‘বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে আতঙ্কিত হওয়ার কারণ না থাকলেও বন্যার ঝুঁকি ক্রমবর্ধমান হারে বাড়ছে।’

গবেষণা বলছে, শুধু নিউ ইয়র্কই নয়, উপকূলীয় সব শহরই রয়েছে এমন ঝুঁকিতে। বৈশ্বিক উষ্ণতা এভাবে বাড়তে থাকলে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের নিম্নভূমি নিমজ্জিত হয়ে বহু মানুষ গৃহহীন হয়ে পড়বেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এটি/এএ/
সম্পর্কিত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ