ক্যাপিটল দাঙ্গা: যুক্তরাষ্ট্রে মিলিশিয়া নেতার ১৮ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে ২০২৩, ০৯:০৭আপডেট : ২৬ মে ২০২৩, ০৯:০৮

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল দাঙ্গায় ভূমিকার জন্য অতি-ডান এক মিলিশিয়া নেতাকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত মিলিশিয়া নেতার নাম স্টুয়ার্ট রোডস। ওথ কিপারের প্রতিষ্ঠাতা রোডসকে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রসহ কয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।

ক্যাপিটল দাঙ্গায় অভিযুক্ত কাউকে এতো লম্বা সময়ের জন্য সাজা দেওয়া হয়নি। যদিও প্রসিকিউটররা ২৫ বছরের জেল চেয়েছিলেন।

যুক্তরাষ্ট্রে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে তাণ্ডব চালায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা যখন আগের বছরের নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক তখন ক্যাপিটলে ঢুকে পড়ে।

পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যকার সংঘর্ষে সেদিনই অন্তত চারজন নিহত হয়। পরে নিহত হন এক পুলিশ কর্মকর্তা।

বৃহস্পতিবার শুনানির সময় রোডস নিজেকে নির্দোষ দাবি করলেও, বিচারক অমিত মেহতা তা প্রত্যাখ্যান করেন। মার্কিন হাউসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসিকে হত্যার হুমকিসহ রোডসের সহিংস বক্তব্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সাবেক ইউএস আর্মি প্যারাট্রুপার রোডস একজন আইনজীবীও। ২০০৯ সালে ওথ কিপার প্রতিষ্ঠা করেন তিনি।

মার্কিন বিচার বিভাগ বলছে, দাঙ্গায় জড়িত এক হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৫৭০ জনকে দোষী সাব্যস্ত হয়েছে।

সূত্র: আল জাজিরা, বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম