যুক্তরাষ্ট্রে প্রথম ফেডারেল বিচারক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৩, ১৩:৫১আপডেট : ১৬ জুন ২০২৩, ১৫:৫৪

যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম নারী এবং প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে ফেডারেল বিচারক পদে নিয়োগ পেয়েছেন নুসরাত জাহান চৌধুরী। মার্কিন সিনেট বিষয়টি নিশ্চিত করেছে।

সিনেটে ৫০-৪৯ ভোটে নুসরাতের মনোনয়নকে সংক্ষিপ্তভাবে অনুমোদন দেওয়া হয়। এতে নুসরাত নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের বিচারক নির্বাচিত হন।

নুসরাত জাহান চৌধুরী আগে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) নামক একটি অধিকার গোষ্ঠীতে জাতিগত বিচার কর্মসূচির উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

নুসরাত কলম্বিয়া ইউনিভার্সিটি, প্রিন্সটন ইউনিভার্সিটি এবং ইয়েল ল স্কুল থেকে স্নাতক হন।

প্রসঙ্গত, ফেডারেল বিচারক নুসরাত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের ভাগ্নি।

 

‘ইতিহাস গড়েছেন নুসরাত’

সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চক শুমার নুসরাতের বিচারক পদে নিয়োগ পাওয়াকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে নুসরাতের বিষয়ে সুপারিশ করতে পেরে তিনি গর্বিত।

টুইটারে তিনি লেখেন, ‘নুসরাত প্রথম বাংলাদেশি আমেরিকান এবং প্রথম মুসলিম আমেরিকান নারী হিসেবে ফেডারেল বিচারক হয়ে ইতিহাস তৈরি করেছেন।’

নুসরাতকে অভিনন্দন জানিয়ে এসিএলইউ এক টুইটে লেখে, ‘নুসরাত একজন জনপ্রিয় নাগরিক, অধিকার আইনজীবী। তার এই নিশ্চিতকরণ আমাদের দেশের আইনি ব্যবস্থার জন্য একটি সম্পদ হবে।’

নুসরাতের মনোনয়নের বিরোধিতাকারী একমাত্র ডেমোক্র্যাট মানচিন বুধবার জারি করা এক বিবৃতিতে বলেছেন, নুসরাতের আগের কিছু বিবৃতি আমাদের সাহসী আইন প্রয়োগকারী সংস্থার কাজের প্রতি নিরপেক্ষ হওয়ার তার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে। তাই আমি তার বিরোধিতা করেছিলাম। 

 

/এসপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম