হুন্ডুরাসে কারাগারে ব্যাপক সহিংসতা, ৪১ নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২৩, ১০:৫১আপডেট : ২১ জুন ২০২৩, ১১:১১

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে একটি নারী কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৪১ জন নিহত হয়েছেন। ব্যাপক সংঘর্ষের পর আগুন ধরিয়ে দেওয়া হয় কারাগারটিতে। বেশিরভাগই গুলিবিদ্ধ ও অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। দেশটির প্রসিকিউটর কার্যালয়ের মুখপাত্র ইউরি মোরা’র বরাতে বুধবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তিনি মঙ্গলবার জানিয়েছেন, কারাগারে নিহতদের শনাক্তের কাজ চলছে।

কারাগারে আটক বন্দি পরিবারের প্রতিনিধিত্বকারী ডেলমা ওরডোনেজ বলেছেন, সহিংসতায় কারাগারের একাংশ ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার ভোরে প্রতিদ্বন্দ্বী গ্যাং 'ব্যারিও ১৮' এবং 'মারা সালভাক্রচার'-এর সদস্যদের মধ্যে তুমুল হট্টগোল শুরু হয়। একপর্যায়ে তা সহিংসতায় গড়ায়।

সেখানে কী ঘটেছিল তার প্রকৃত কারণ এখনও বিস্তারিত জানাতে পারেনি সরকার। ঘটনার কয়েকটি ছবি প্রকাশ হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তাতে দেখা গেছে, কারাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল।

দেশটিতে আগেও একাধিকবার বড় ধরনের দাঙ্গার ঘটনা ঘটে। ২০১৯ সালে দুই গ্যাং দলের সংঘর্ষে ১৮ বন্দি নিহত হন। ২০১২ সালে আগুন দেওয়ার ঘটনায় পুড়ে মারা যান সাড়ে ৩০০ জনের মতো বন্দি।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক