প্রিগোজিনের বিদ্রোহে ‘কিছুটা দুর্বল’ হয়েছেন পুতিন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২৩, ১২:৫০আপডেট : ৩০ জুন ২০২৩, ১২:৫০

রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিনের ব্যর্থ বিদ্রোহ দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘কিছুটা দুর্বল’ করেছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৯ জুন) এমন মন্তব্যের পর তিনি বলেন, ইউক্রেন-রাশিয়ার মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেওয়ার সময় হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে রয়টার্স এ খবর জানিয়েছে। 

ট্রাম্প বলেন, ‘আপনারা বলতেই পারেন যে, পুতিন এখনও শক্তিশালী অবস্থানে আছেন। তবে আমার মতে এই বিদ্রোহে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন পুতিন, অন্তত মানুষের মনে তার একটি দুর্বল চিত্র তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি চাই, এমন উপহাসমূলক যুদ্ধে মানুষের মৃত্যু বন্ধ হোক।’

যুদ্ধ থামাতে রাশিয়ার দখল করা কিছু অঞ্চল ইউক্রেনকে ছাড়তে হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ন্যাটোর সদস্য দেশগুলো চায়, ইউক্রেনের সমস্ত ভূখণ্ড থেকে রুশ সেনাদের বিতাড়িত করতে। এই লক্ষ্যে সম্প্রতি পাল্টা আক্রমণ শুরু করেছে কিয়েভ।

ক্ষমতায় থাকাকালীন পুতিনের সঙ্গে অনেকটা ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন ট্রাম্প। বেশ কয়েকবার তাকে পুতিনের প্রশংসা করতেও দেখা গেছে। তিনি বলেন, ‘পুতিন ক্ষমতায় না থাকলে তার বিকল্প সরকার কেমন হতো আমাদের জানা নেই। সেই সরকার ভালোও হতে পারতো অথবা আরও অনেক বেশি খারাপও হতে পারতো।’ সূত্র: রয়টার্স

/এটি/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের