যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গোলাগুলিতে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন। বাল্টিমোর শহরের গ্রেটনা অ্যাভিনিউর ৮০০ ব্লকে স্থানীয় সময় রবিবার এ ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানিয়েছেন, ব্লকের একটি পার্টিতে গুলি চালানো হয়েছিল। ৯ জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কমপক্ষে ২০ থেকে ৩০টি গুলির শব্দ শুনতে পেয়েছেন তারা।
বাল্টিমোর পুলিশের মুখপাত্র লিন্ডসে এলড্রিজ বলেন, ‘ঘটনাস্থলে বাল্টিমোর পুলিশ কর্মকর্তারা পৌঁছেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
সূত্র: সিএনএন, ফক্স নিউজ








