আদালতে হাজির হবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট ২০২৩, ২০:২৩আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ২০:২৪

২০২০ সালের নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টার অভিযোগের জবাব দিতে বৃহস্পতিবার ( ৩ আগস্ট) আদালতে হাজির হবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন সময় তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো যখন তিনি ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার লড়াইয়ে রিপাবলিকান মনোনীত প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ট্রাম্প হলেন দুইবার অভিসংশিত সাবেক প্রেসিডেন্ট এবং হোয়াইট হাউজ ছাড়ার পর তৃতীয়বারের মতো ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন।

৭৭ বছর বয়সী ট্রাম্প বিচারক মক্সিলা উপাধ্যায়ের সামনে যুক্তরাষ্ট্রের সময় সন্ধ্যায় আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ দাবি করতে পারেন বলে আশা করা হচ্ছে। আদালতে আত্মসমর্পণের পর তাকে গ্রেফতার করে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। পরে তাকে আনু্ষ্ঠানিক অভিযোগ শোনানোর জন্য ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হবে।

বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে ৪৫ পৃষ্ঠার অভিযোগ উন্মোচন করেছেন যাতে তিনি যুক্তরাষ্ট্রকে প্রতারণা করার ষড়যন্ত্র এবং আমেরিকান ভোটারদের তার মিথ্যা দাবি দিয়ে ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করার জন্য অভিযুক্ত করেন।

ট্রাম্পের বিরুদ্ধে আনীত অভিযোগে বলা হয়েছে, ‘চক্রান্তের উদ্দেশ্য ছিল নির্বাচন জালিয়াতির জ্ঞাতসারে মিথ্যা দাবি ব্যবহার করে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের বৈধ ফলাফলকে পাল্টে দেওয়া।’

এর আগে একজন পর্ন তারকাকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করানো এবং  রাষ্ট্রীয় গোপন নথি সংরক্ষণে গাফিলতির অভিযোগে ফৌজদারি অভিযোগে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট বা সাবেক প্রেসিডেন্ট যিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম