ইউক্রেনকে সহযোগিতা, কংগ্রেসের কাছে আরও ২৪ বিলিয়ন ডলার চাইলো হোয়াইট হাউজ

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২৩, ১৯:৪৮আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ২৩:১১

মার্কিন কংগ্রেসের কাছে ইউক্রেন ও চীনকে মোকাবিলার মতো আন্তর্জাতিক প্রয়োজনে অতিরিক্ত ২৪ বিলিয়ন ডলার চেয়েছে হোয়াইট হাউজ। এর মধ্যে প্রতিরক্ষার জন্য ১৩.১ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে। বৃহস্পতিবার এক সিনিয়র মার্কিন এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ করার পর থেকে ইউক্রেনকে এখন পর্যন্ত ১১৩ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষায় ইউক্রেনের সবচেয়ে বড় তহবিল দাতায় পরিণত হয়েছে দেশটি।

এক মার্কিন কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে বলেছেন, অতিরিক্ত তহবিল ইউক্রেনের জন্য মার্কিন প্রতিরক্ষা বিভাগের বরাদ্দ করা মোট সম্পূরক তহবিলকে প্রায় ৬০ বিলিয়ন ডলারের কাছাকাছি নিয় যাবে। এর মধ্যে সমন্বিতভাবে নিরাপত্তা সহায়তার জন্য ৪৩.৯ বিলিয়ন এবং সামরিক, গোয়েন্দা এবং অন্যান্য প্রতিরক্ষা সহায়তার জন্য ১৮.৪ বিলিয়ন রয়েছে।

ইউক্রেনের সম্পূরক তহবিলের অনুরোধের মাধ্যমে আফ্রিকার দেশগুলোতে রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার গ্রুপকে মোকাবিলার জন্য ২০০ মিলিয়ন ডলার চেয়েছে হোয়াইট হাউজ।

ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, আমরা জানি না এই যুদ্ধ আর কতদিন চলবে, বা ইউক্রেনকে সমর্থন করার জন্য আমাদের আরও কত তহবিলের প্রয়োজন হতে পারে।

প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার কেভিন ম্যাকার্থি এর আগে বলেছিলেন, ইউক্রেনের সম্পূরক বরাদ্দ জাতীয় খেলাপি অবস্থা এড়ানোর চুক্তির বেশি হওয়াকে তিনি হয়ত সমর্থন করবেন না। ওই চুক্তির ফলে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় নিরাপত্তায় ব্যয় ৮৮৬ বিলিয়ন অনুমোদন দেওয়া হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম