হাইতিতে খ্রিষ্টান ধর্মযাজকদের ডাকা বিক্ষোভে গুলিতে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২৩, ১৯:৩৭আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৯:৩৭

হাইতিতে খ্রিষ্টান ধর্মযাজকদের ডাকা বিক্ষোভে গুলিতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। শনিবার (২৬ আগস্ট) রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকরী একটি অপরাধী চক্র বিক্ষেভে গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় মানবাধিকার সংগঠন সিএআরডিএইচকে উদ্ধৃত করে রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। সিএআরডিএইচ-এর কর্মকর্তা গেডিওন জিন বলেন, হতাহতের চুড়ান্ত সংখ্যা এর বেশি হতে পারে। অনেক মানুষ আহত হয়েছে। গীর্জায় আসা অনেককে অপহরণ করা হয়েছে।

এক্সের (পূর্ব নাম টুইটার) একটি ভিডিওতে দেখা গেছে, হলুদ পোশাক পড়া শতাধিক মানুষ শহরতলির কানানে মিছিল করছেন। তাদের কারও করাও হাতে লাঠি ও চাপাতি রয়েছে।

ভিডিওতে আরও দেখা গেছে, রাস্তায় লোকদের গুলি করা হচ্ছে। মৃতদেহ মাটিতে পড়ে আছে।

এদিকে যাদেরকে জিম্মি করা হয়েছে তারা মিছিলটি শান্তিপূর্ণ হবে বলে মনে করেছিলেন। বিক্ষোভটি অপরাধী চক্রের হামলায় পড়বে বলে ভাবেননি তারা।

এসএইচএম

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম