ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ের আঘাত, বন্যায় মৃত বেড়ে ৩৬

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩০

কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬। গ্রীষ্মমন্ডলীয় একটি ঘূর্ণিঝড় চলতি সপ্তাহে অঞ্চলটিতে আঘাত হানলে টানা বৃষ্টি শুরু হয়। এতে নদীর পানি বেড়ে অনেক এলাকা প্লাবিত হয়েছে। বুধবার এক বিবৃতিতে এসব নিশ্চিত করেছে ব্রাজিল কর্তৃপক্ষ।

রয়টার্সের হাতে আসা ভিডিওতে দেখা যায়, রিও গ্রান্ডে ডো সুল রাজ্যের মুকুম শহরের রাস্তা বন্যার পানিয়ে তলিয়ে গেছে। অনেক বাড়ি-ঘরে ঢুকেছে পানি। লাজেডো এবং রোকা সেলস শহরও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

৭৪ বছর বয়সী শ্রমিক মিনগুয়েজ ফন্টানা মুকুমের বন্যা থেকে রক্ষা পেলেও, বাড়ি-ঘর তলিয়ে গেছে তার।

তিনি বলেন, ‘পানি যখন ঢোকা শুরু করে তখনই আমি পালিয়ে যাই। কারণ সেখানে থাকলে মৃত্যু কেউ ঠেকাতে পারতো না।’

মঙ্গলবার থামলেও বুধ এবং বৃহস্পতিবার আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন ব্রাজিলের আবহাওয়া কর্মকর্তারা। তারা বলেছেন, রবিবারের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে।

রিও গ্র্যান্ডে দো সুলের এই বন্যা ব্রাজিলের সর্বশেষ প্রাকৃতিক দুর্যোগ। চলতি বছর সাও পাওলো রাজ্যে প্রবল বৃষ্টিতে ভূমিধস ও বন্যার কারণে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

রিও ডি জেনিরো এবং বাহিয়া রাজ্যের কাছে ঔপনিবেশিক যুগের শহর পেট্রোপলিস একই রকম বিপর্যয়ের শিকার হয়েছে। এ ছাড়া রিও গ্র্যান্ডে ডো সুলের প্রতিবেশী রাজ্য সান্তা ক্যাটারিনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেন, ‘রিও গ্রান্ডে ডো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইটের সঙ্গে কথা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান তদারকি করতে দুই মন্ত্রীকে পাঠানো হচ্ছে রাজ্যটিতে।’

সূত্র: রয়টার্স

 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম