অন্ত্যেষ্টিক্রিয়া বাড়ি থেকে ১১৫ গলিত লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২৩, ১০:৩০আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৩:২৯

যুক্তরাষ্ট্রের কলোরডা অঙ্গরাজ্যের একটি বাড়ি থেকে অন্তত ১১৫ জনের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৬ অক্টোবর) ওই বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। গলিত লাশের পচা গন্ধে টিকতে না পেরে পুলিশকে জানায় স্থানীয়রা। ভবনটির ভেতরের দৃশ্য ছিল ভয়াবহ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ফ্রেমন্টের শেরিফ অ্যালেন কুপার বলেন, এই ঘটনায় কাউকে এখনও অভিযুক্ত বা গ্রেপ্তার করা হয়নি। রাজ্যের অন্ত্যেষ্টিক্রিয়া বিভাগ জানিয়েছে, তাঁরা পুলিশের সঙ্গে তদন্তে সহযোগিতা করবে।

ফ্রেমন্ট কাউন্টির করোনার র‍্যান্ডি কেলার বলেন, মরদেহ গলে যাওয়ার কারণে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। তাই আঙুলের ছাপ, ডেন্টাল রেকর্ড বা ডিএনএ টেস্ট করা হবে। তবে পুরো প্রক্রিয়া শেষ করতে কয়েক মাস লেগে যাবে। পরিচয় শনাক্ত হওয়ার পরপরই সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারকে জানানো হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির মালিক রিটার্ন টু নেচার ফিউনারেল হোম নামের একটি প্রতিষ্ঠান। তারা টাকার বিনিময়ে মানুষের অন্ত্যেষ্টিক্রিয়া করে থাকে। সেই প্রতিষ্ঠানই সেখানে এতগুলো মরদেহ রেখেছিল। কিন্তু কেন রেখেছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি পুলিশ।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম