যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় দেড় শতাধিক গাড়ি, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৩, ১৪:৪৫আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৪:৪৭

যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের সড়কে ঘন কুয়াশার কারণে ১৫৮টি গাড়ি দুর্ঘটনায় পড়েছে। সোমবার এসব দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। ২৫ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

লুইজিয়ানা পুলিশ জানিয়েছে, জলাভূমিতে লাগা আগুনের ধোঁয়ার সঙ্গে ঘন কুয়াশার মিশ্রণে এক ধরনের সুপারফগের সৃষ্টি হয়েছে। এই কুয়াশার কারণে গাড়ির চালকেরা রাস্তার বেশি দূর দেখতে পারেননি। কুয়াশা এতটাই ঘন ছিল যে দৃষ্টি সীমা ১০ ফুটের নিচে নেমে এসেছিল। যার ফলে সড়কের বিভিন্ন স্থানে গাড়ির সংঘর্ষ হয়েছে।

পুলিশ জানিয়েছে, গাড়ি সংঘর্ষের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। ২৫ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, রাস্তার দুইপাশে অনেক পোড়া গাড়ি পড়ে আছে। একটি আরেকটির উপর পড়ে আছে।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম