মার্কিন কংগ্রেসের স্পিকার নির্বাচিত হলেন মাইক জনসন

আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর ২০২৩, ০৮:০৫আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৮:০৫

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান মাইক জনসন। তিন সপ্তাহের রাজনৈতিক অস্থিতিশীলতার পর রক্ষণশীল এই আইনপ্রণেতাকে স্পিকার হিসেবে নির্বাচন করলেন রিপাবলিকানরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

৩ অক্টোবর স্পিকারের দায়িত্ব থেকে কেভিন ম্যাকার্থিকে অপসারণের পর থেকে প্রতিনিধি পরিষদ নেতৃত্বহীন ছিল। কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাকার্থিকে অপসারণের প্রস্তাব আনলে তা পাস হয়। তিন সপ্তাহ পর বুধবার ২২০-২০৯ ভোটে তিনি নির্বাচিত হন।

৫১ বছর বয়সী জনসন নির্বাচিত হওয়ার পর বলেছেন, বিশ্বজুড়ে আমাদের মিত্রদের জানাতে চাই যে, আমাদের আইনপ্রণেতাদের পরিষদ আবারও তাদের নিজেদের দায়িত্ব পালনে ফিরেছেন। শিগগিরই তিনি ইসরায়েলের সমর্থনে বিল আহ্বান করবেন।

২০১৬ সালে তিনি প্রথমবার নির্বাচিত হন। গত কয়েক দশকের মধ্যে নির্বাচিত স্পিকারদের মধ্যে তিনি কম অভিজ্ঞ।

জনসন বলেছেন, তিনি সীমান্ত সুরক্ষাকে অগ্রাধিকার দেবেন এবং ৩৩ ট্রিলিয়ন জাতীয় ঋণ মোকাবিলার পথ পর্যালোচনার জন্য একটি সর্বদলীয় কমিশন গঠন করবেন।

প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল, ইউক্রেন ও সীমান্ত সুরক্ষার জন্য যে ১০৬ বিলিয়ন ডলার ব্যয় তহবিল চেয়েছেন সেটি নিয়েও তাকে কাজ করতে হবে। রিপাবলিকানরা মোটা দাগে ইসরায়েলকে সহযোগিতা ও সীমান্ত সুরক্ষার উদ্যোগকে সমর্থন করেন। কিন্তু ইউক্রেনকে আরও সহযোগিতার ক্ষেত্রে তাদের মধ্যে বিভাজন রয়েছে।

স্পিকার নির্বাচিত হওয়ার পর জনসনকে অভিনন্দন জানিয়েছেন বাইডেন। জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা মেটাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দুই দলের আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

/এএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী