চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৩, ১৬:৫৯আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৭:৩৭

মশাবাহিত ভাইরাস জ্বর চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম নিয়ন্ত্রণ সংস্থা খাদ্য ও ওষুধ প্রশাসন-এফডিএ। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) ইক্সচিক নামের এই টিকা অনুমোদন দিয়েছে সংস্থাটি। এটি ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রয়োগ করা হবে। ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সী মানুষ এই টিকা গ্রহণ করতে পারবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে এফডিএ’র জ্যেষ্ঠ কর্মকর্তা ও মুখপাত্র পিটার মার্কস বলেন, ‘এই রোগের প্রথম টিকার অনুমোদন দেওয়া হয়েছে। এটি চিকুনগুনিয়ার চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কার।’

চিকুনগুনিয়ার টিকা উৎপাদনের দায়িত্ব পেয়েছে ইউরোপের ওষুধ কোম্পানি ভালনেভা। তিন ধাপে মেডিক্যাল ট্রায়াল দিয়ে এই টিকার কার্যকারিতা পরীক্ষা করেছে তারা। সেসব ট্রায়ালে অংশ নিয়েছেন অন্তত ৩ হাজার ৫০০ স্বেচ্ছাসেবী। ট্রায়ালে সাধারণ উপসর্গ হিসেবে মাথাব্যথা, মাথা ঘোরা, পেশিতে ব্যথা, সন্ধিতে ব্যথা, জ্বর, বমিভাব অনুভব হয়েছে। তাছাড়া টিকা প্রয়োগের স্থানে জ্বালাপোড়ার অভিযোগও পাওয়া গেছে।

পরীক্ষায় দেখা গেছে, টিকা গ্রহণের ২৮ দিন পর ট্রায়ালে অংশগ্রহণকারীদের ৯৮.৯ শতাংশই চিকুনগুনিয়া ভাইরাস নেগেটিভ হয়েছেন।

মশাবাহিত ডেঙ্গু ও জিকার মতো চিকুনগুনিয়াও এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই রোগ ১৯৫২ সালে আফ্রিকায় প্রথম শনাক্ত করা হয়। পরে ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার মতো এশিয়ার বিভিন্ন দেশে এর বিস্তার ঘটে।

/এসএইচএম/এএ/এমওএফ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম