ডমিনিকান রিপাবলিকে আকস্মিক বন্যায় নিহত ২১, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২৩, ১৪:০০আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৪:১৫

টানা দুইদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্যারীবীয় দেশ ডমিনিকান রিপাবলিকে শিশুসহ অন্তত ২১ জনের প্রাণহানি হয়েছে। মৃতদের মধ্যে চারজন মার্কিন নাগরিকও রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। দেশটির ৩২টি প্রদেশের বেশিরভাগ অঞ্চলেই বন্যা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার এই খবর প্রকাশ করেছে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টি ফোর।

এমন ভয়াবহ বন্যা ইতোপূর্বে কখনও দেখেনি ডমিনিকান রিপাবলিক। দেশটিতে গত ৪৮ ঘণ্টা ধরে টানা ভারী বৃষ্টি হচ্ছে। বন্যার পানিতে প্লাবিত হয়েছে শত শত বাড়িঘর। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজারও মানুষ। বানের স্রোতে অনেক সেতু ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বাসিন্দারা।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টি ও বন্যা জনিত বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের প্রাণহানি হয়েছে। এরমধ্যে তিনজন শিশুও রয়েছে। দেশটির ৩২টি প্রদেশের বেশিরভাগই বন্যা সতর্কতার আওতায় রয়েছে। দূযোর্গপ্রবণ এলাকা থেকে এখন পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়াতে দেশটিতে আগামী বুধবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এটিকে দেশের ইতিহাসে ‘সবচেয়ে ভয়াবহ বৃষ্টির ঘটনা’ বলে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আবিনাদার। স্বজন হারানো পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

দেশটিতে ভয়াবহ এই দূর্যোগের জন্যে মূলত জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন আবিনাদার। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনে যারা বিশ্বাস করে না, তারা এখন থেকে বিশ্বাস করা শুরু করুন।’

/এএকে/এসএসএস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের