রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীদের বিতর্কে গাজা ইস্যু

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৩, ১১:২৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৭:৫১

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের চারজন প্রেসিডেন্ট পদপ্রার্থী চতুর্থ বিতর্কে অংশ নিয়েছেন। বুধবার (০৬ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত বিতর্কে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিষয়টি মুখ্য হয়ে উঠে এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল  জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীরা হলেন, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস, জাতিসংঘে সাবেক মার্কিন দূত নিকি হ্যালি, উদ্যোক্তা বিবেক রামাস্বামী ও সাবেক নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি। এই বিতর্ক অনুষ্ঠান আলাবামা বিশ্ববিদ্যালযয়ে অনুষ্ঠিত হয়েছে। বিতর্কে মনোনয়ন লড়াইয়ে এগিয়ে থাকা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অংশগ্রহণ করেননি।  

গাজায় আটকা পড়া মার্কিন নাগরিকদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ক্রিস ক্রিস্টি বলেছেন, যদি সুযোগ থাকে জিম্মিদেরকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য গাজায় মার্কিন সেনা পাঠাবেন তিনি।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধের প্রতি ওয়াশিংটনের সমর্থন রয়েছে। ইসরায়েলের সামরিক অভিযান সীমিত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনই দায়ী। গাজার ফিলিস্তিনি শরণার্থীদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমোদন দেওয়া হবে না।

ভারতীয় বংশোদ্ভুত মার্কিন উদ্যোক্তা বিবেক রামাস্বামী ইসরায়েলের পক্ষ নিয়ে বলেন, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত ছাড়াই ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে।

গাজা, ইউক্রেন ও তাইওয়ানের যুদ্ধের কথা উল্লেখ করে নিকি হ্যালি বলেন, বিশ্বব্যবস্থা রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই মিত্রদের পাশে থাকতে হবে। 

/এসএইচএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের