যুক্তরাষ্ট্রের ওরেগনে ছোট উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩, ১৭:০৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৭:২০

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের ইন্ডিপেন্ডেন্স এলাকায় বিদ্যুতের লাইনে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৬ ডিসেম্বর) বিকালের এই দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা তিন ব্যক্তি নিহত হয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ইন্ডিপেন্ডেন্স পুলিশ ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, ইন্ডিপেন্ডেন্স এলাকায় স্থানীয় সময় শনিবার বিকাল ৪টা ৫৫ মিনিটে একটি এক ইঞ্জিনের উড়োজাহাজ বিধ্বস্তের খবর পায় পল্ক কাউন্টির জরুরি সেবা।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে বিদ্যুতের তারের সঙ্গে ধাক্কার পর ছোট উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। স্থানীয় কমিউনিটি এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

প্যাসিফিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, ইন্ডিপেন্ডেন্সে দুর্ঘটনার পর তাদের অন্তত ৩৭৫ জন ক্রেতা বিদ্যুৎহীন হয়ে পড়েন।

স্থানীয় পুলিশ ও ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ঘটনাটি তদন্ত করছে। দুর্ঘটনার সম্ভাব্য কারণ ও নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম