১৫ কোটি ডলার জরিমানা এড়াতে ‘দেউলিয়া’ হতে চান ট্রাম্পের সাবেক আইনজীবী

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৩, ১১:৪৬আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১১:৪৬

দেউলিয়া হওয়ার আবেদন করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি জিউলিয়ানি। জর্জিয়ার দুই সাবেক নির্বাচন কর্মীকে মানহানি করার দায়ে তাকে প্রায় ১৫ কোটি ডলার জরিমানা করেছিলেন দেশটির একটি আদালত। এর ঠিক কয়েকদিন পরই এই জরিমানা এড়াতে দেওলিয়া হওয়ার আবেদন করেছেন তিনি। শুক্রবার (২২ ডিসেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

জিউলিয়ানি ট্রাম্পের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের জন্য জর্জিয়ার দুই সাবেক নির্বাচন কর্মীর বিরুদ্ধে জালিয়াতির মিথ্যা অভিযোগ করেছিলেন।

নির্বাচনের ফলাফলকে পাল্টে দেওয়ার জন্য ট্রাম্পের আইনি প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন জিউলিয়ানি। তিনি দুই নির্বাচন কর্মী রুবি ফ্রিম্যান এবং তার মেয়ে ওয়ান্ড্রিয়া শায়ে মসের একটি ভিডিও পোস্ট করে তাদের বিরুদ্ধে ব্যালট-গণনার সময় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার মিথ্যা অভিযোগ আনেন এবং তাদের সম্পর্কে আরও অনেক ভিত্তিহীন দাবিও করেন। তার এ দাবি আদালতে মিথ্যা প্রমাণিত হলে অপবাদ দিয়ে মানহানি করার দায়ে তাকে ১৪ কোটি ৮০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেন আটজনের এক ফেডারেল জুরি।

এর ঠিক কয়েকদিন পরই নিউইয়র্কের ইউএস ব্যাংকরাপ্সি কোর্টে দেউলিয়া হওয়ার আবেদন করেন জিউলিয়ানি। আবেদনপত্রে তিনি বলেন, তার ১০ থেকে ৫০ কোটি ডলারে ঋণের বোঝা রয়েছে যেখানে তার সম্পদের পরিমাণ মাত্র দশ লাখ থেকে এক কোটি ডলার সমপরিমাণ।

জিউলিয়ানির একজন মুখপাত্র টেড গুডম্যান বলেছেন, দেউলিয়া হওয়ার আবেদন তাকে ১৪ কোটি ৮০ লাখ ডলার ক্ষতিপূরণ জরিমাণার বিষয়ে আপিল করার এবং অন্যান্য ঋণদাতাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ নিশ্চিত করার সময় দেবে।

গুডম্যান আরও বলেছেন, ‘মেয়র রুডি জিউলিয়ানি এত বড় জরিমানার অর্থ প্রদান করতে সক্ষম হবেন কোন ব্যক্তিই যুক্তিসঙ্গতভাবে তা বিশ্বাস করতে পারেনি’

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম