মেক্সিকোতে জন্মদিনের অনুষ্ঠানে হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৩, ১৭:২৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৬

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) হামলায় নিহতদের মধ্যে একজন অভিযুক্ত আসামীও আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকালের হামলায় ২৬ জন আহত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মেক্সিকোর সোনোরা রাজ্যের প্রসিকিউটরের দফতর জানিয়েছে, অজ্ঞাত এই বন্দুক হামলায় এক অপরাধীসহ সাধারণ পাঁচজন নিহত হয়েছেন। কাজমে সকালের হামলায় ২৬ জন আহত হয়েছেন।

প্রসিকিউটর দফতর বলেছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, সেই জন্মদিনের অনুষ্ঠানে সন্ত্রাসীর উপর সরাসরি আক্রমণ করেছিল বন্দুকধারীরা। তার বিরুদ্ধে নারীহত্যা, নরহত্যা, স্বাধীনতার অবৈধ বঞ্চনা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য গ্রেফতারি পরোয়ানা ছিল।

প্রতিবেদন থেকে জানা গেছে, সামাজিক অনুষ্ঠানগুলোতে মাঝেমধ্যেই হামলা করে মেক্সিকোর সন্ত্রাসীরা। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত মাদক সহিংসতায় চার লাখ ২০ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন।

১৭ ডিসেম্বর বড়দিনের অনুষ্ঠানে বন্দুক হামলা চালায় এক মেক্সিকান যুবক। সেই হামলায় ১১ জন নিহত হয়েছিলেন।

/এসএইচএম/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ