কর ফাঁকি মামলায় নিজেকে নির্দোষ দাবি করলেন বাইডেনের ছেলে

আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি ২০২৪, ১৯:৩০আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ২০:০২

কর ফাঁকির মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ব্যবসায় কর ফাঁকির মামলায় লস অ্যাঞ্জেলেসের একটি ফেডারেল আদালতে তিনি দাবি করেছেন, এই অভিযোগের ভিত্তি নেই, আমি নির্দোষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অভিযোগ অস্বীকার করে ৫৩ বছর বয়সী হান্টার বাইডেন বিচারক মার্ক স্কারসিকে বলেন, এই অভিযোগের ভিত্তি নেই। আমি কর ফাঁকি দেইনি। আমি অপরাধী নই।

হান্টার বাইডেনের আইনজীবী অ্যাবে লোয়েল বলেন, বিগত সব কর পরিশোধ করেছেন হান্টার বাইডেন। এখানে মূলত তার খ্যাতির জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে ১৪ লাখ মার্কিন ডলার কর ফাঁকি দিয়েছেন হান্টার বাইডেন। তাছাড়া মাদক, এসকর্ট, বহিরাগত গাড়ি ও অন্যান্য দামি জিনিসপত্রে মিলিয়ন ডলার খরচ করেছেন তিনি।

এই মামলার সাজা উল্লেখ করে মার্কিন বিচারক মার্ক স্কারসি বলেন, ২০ জুন এই অভিযোগের বিচারের তারিখ নির্ধারণ করা হয়েছে। হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে ১৭ বছরের জেল হতে পারে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ডেলাওয়্যারে আরেকটি পৃথক ফেডারেল মামলার অভিযোগ অস্বীকার করেছেন হান্টার বাইডেন। এখানে বন্দুক কেনার সময় মাদক সেবনের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এই অভিযোগ প্রমাণিত হলে ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

২০১৯ সাল থেকে দুটি মামলারই তদন্ত করছেন ফেডারেল প্রসিকিউটর ডেভিড ওয়েইস। এর মধ্যে গত মৌসুমে বাইডেনের একটি আবেদন প্রত্যাখ্যান করেছেন একজন ফেডারেল বিচারক। এদিকে বিচার বিভাগ বলেছেন, হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে।

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম