যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নাইট্রোজেন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৪, ১৫:০০আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৫:১৯

যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যে প্রথমবারের মতো নাইট্রোজেন দিয়ে শ্বাসরোধ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) নাইট্রোজেন দিয়ে শ্বাসরোধ করে মৃত্যুদণ্ড কার্যকর করা প্রথম ব্যক্তি হলেন কেনেথ স্মিথ। খুনের দায়ে অভিযুক্ত ছিলেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

নাইট্রোজেন দিয়ে শ্বাসরোধ করে কেনেথ স্মিথের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আলবামার হলম্যান কারাগারে ৫৮ বছর বয়সী স্মিথের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তার মৃত্যু নিশ্চিত করার জন্য মাস্কের ভেতরে নাইট্রোজেন গ্যাস ঢুকিয়ে দেওয়া হয়। নাইট্রোজেন গ্যাসের কারণে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলে শ্বাস বন্ধ হয়ে মারা যান তিনি।

এই অভিনব কায়দায় মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ইনজেকশনের পর এই প্রথম নাইট্রোজেন গ্যাস দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ১৯৮২ সালের পর থেকে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য এই লিথাল ইনজেকশন ব্যবহার করা হয়েছে।

জানা গেছে, ১৯৯৯ সালে গ্যাস ব্যবহার করে সর্বশেষ মার্কিন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। এক অভিযুক্ত খুনিকে হাইড্রোজেন সায়ানাইড গ্যাস ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ও মিসিসিপির পাশাপাশি আলবামাতেও নাইট্রোজেন দিয়ে শ্বাসরোধ করে মৃত্যুদণ্ড কার্যকর করার অনুমোদন দিয়েছে। গ্যাস প্রয়োগকে ‘মৃত্যুদণ্ড কার্যকরের সবচেয়ে ব্যথাহীন ও মানবিক পদ্ধতি’ হিসেবে আখ্যা দিয়েছে আলাবামা।

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ ও স্মিথের আইনজীবীরা আসামিকে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে হত্যার বিরোধিতা করেন। তাদের যুক্তি ছিল, পদ্ধতিটি ঝুঁকিপূর্ণ ও পরীক্ষামূলক, যা যন্ত্রণাদায়ক মৃত্যুর কারণ হতে পারে।

১৯৮৮ সালের ১৮ মার্চ ৪৫ বছর বয়সী এলিজাবেথ সেনেটকে হত্যা করেন কেনেথ স্মিথ। এ ঘটনায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে।

২০২২ সালের নভেম্বরে স্মিথের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হয়। সে সময় তার শিরায় কয়েক ঘণ্টা ধরে সুঁই ঢোকানোর চেষ্টায় ব্যর্থ হয়ে মৃত্যুদণ্ড কার্যকর থেকে সরে আসেন আলাবামার সংশ্লিষ্টরা।

/এসএইচএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম