জর্ডানে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৪, ২৩:১১আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১২:০২

জর্ডানে একটি ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। রবিবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে হতাহতের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার রাতে সিরিয়ার সীমান্তে জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে মোতায়েন থাকা মার্কিন সেনাদের ওপর এই হামলা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবৃতিতে হামলার জন্য ইরানপন্থি গোষ্ঠীকে দায়ী করেছেন বাইডেন। তিনি বলেছেন, আমরা এখনও হামলার তথ্য সংগ্রহ করছি। আমরা জানি এটি চালিয়েছে ইরান ও সিরিয়ায় সক্রিয় ইরানপন্থি জঙ্গি গোষ্ঠীগুলো।

গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে এটিই প্রথম মার্কিন সেনা নিহতের ঘটনা। বাইডেন জানিয়েছেন, শনিবার রাতে এই হামলা হয়। 

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি আমরা অব্যাহত রাখবো। কোনও সন্দেহ রাখবেন না, আমরা জড়িতদের জবাবদিহি নিশ্চিত করবো আমাদের পছন্দমতো উপায়ে।

বাইডেনের বিবৃতিতে কতজন মার্কিন সেনা আহত হয়েছেন তা বলা হয়নি। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলায় নিহত তিন জন ছাড়াও ২৫ সেনা সদস্য আহত হয়েছেন।

ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন ভূখণ্ড পশ্চিম তীর, সৌদি আরব এবং সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মার্কিন সেনারা দীর্ঘদিন ধরে জর্ডানকে একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে। জর্ডানে প্রায় তিন হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

মার্কিন বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশন সরকারি মুখপাত্র মুহান্নাদ মুবাইদিনকে উদ্ধৃত করে বলেছে, হামলাটি সিরিয়া সীমান্তের ওপারে ঘটেছে। পরস্পরবিরোধী এসব তথ্যের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থাটি।

এই হামলাটি মধ্যপ্রাচ্যের ইতোমধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি করতে পারে। ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত হয়। জবাবে গাজায় ইসরায়েলি হামলায় এযাবৎ ২৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

যদিও ওয়াশিংটন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বলে আসছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে সরাসরি জড়িত নয় যুক্তরাষ্ট্র। তবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অবস্থানে কয়েক দফা হামলা চালিয়েছে তারা। লোহিত সাগরে বাণিজ্যিক নৌযানে হুথিদের আক্রমণের জবাবে এসব হামলা চালাচ্ছে তারা।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম