ভারতের কাছে ৪০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৬

ভারতের কাছে ৪০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে থাকছে ৩১টি সশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সেই সঙ্গে  সামরিক সরঞ্জাম বিক্রিরও অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন এমকিউ ৯বি প্রিডেটর ড্রোন ক্রয় চুক্তির ঘোষণা করেছিলেন। মার্কিন কংগ্রেসের অনুমোদনের পর চুক্তিটি এখন নিশ্চিত করা হবে।

পেন্টাগন জানিয়েছে, এই চুক্তিতে ৩১টি সশস্ত্র এমকিউ-৯বি ড্রোন, ১৭০ টি এজিএম-১১৪আর হেলফায়ার ক্ষেপণাস্ত্র, ৩১০টি লেজার ছোট ব্যাসের বোমা, যোগাযোগ ও নজরদারি সরঞ্জামসহ একটি নির্ভুল গ্লাইড বোমা রয়েছে। এই চুক্তির প্রধান ঠিকাদার হবে  জেনারেল অ্যাটমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেম।

ভারত-যুক্তরাষ্ট্রের অস্ত্র চুক্তির প্রভাব উল্লেখ করে পেন্টাগন বলেছে, ভারতের সঙ্গে  প্রস্তাবিত ড্রোন চুক্তি বাস্তবায়িত হলে, যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্ক শক্তিশালী হবে। এতে যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি ও জাতীয় নিরাপত্তার উদ্দেশ্য সার্থক হবে।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক