বাইডেন ও ইলন মাস্ককে হত্যার হুমকিদাতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বিলিয়নেয়ার ইলন মাস্ককে হত্যার হুমকি দেওয়ার  অভিযোগে জাস্টিন ম্যাককলি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৪ ফেব্রুয়ারি) টেক্সাস থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

আদালতের নথির তথ্য অনুসারে, ম্যাককলির টেক্সাসে চলে যাওয়ার বিষয়টি তার স্ত্রী রজার্স পুলিশকে ফোন করে জানান। এ সময় তিনি বলেছেন, ম্যাককলি আর কখনোই ফিরে আসবেন না। মোবাইল ফোন রেখে গেছেন যাতে নজরদারি না করা যায়।

আদালতের রেকর্ডে আরও বলা হয়েছে, অস্টিনে রবিবার বিকেলে ম্যাককলিকে আটকানোর পর রজার্স বলেছেন, মাস্কের সঙ্গে কথা বলার জন্য টেসলা গিগাফ্যাক্টরিতে যাচ্ছেন ম্যাককলি। আর তখনই তাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ম্যাককলি প্রেসিডেন্ট জো বাইডেন ও বিলিয়নেয়ার ইলন মাস্ককে হত্যার হুমকি দিয়েছিলেন।

হত্যা হুমকির পর ইলন মাস্ক বলেছিলেন, চাইলেই কাউকে হত্যা করা যায়, এটা কঠিন কিছু না। কিন্তু তারা হত্যা করতে পারবে না। যদিও কিছু ঝুঁকি তো আছেই।

/এসএইচএম/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম