নেই প্রতিদ্বন্দ্বী, তবু জিততে পারলেন না নিকি হ্যালি

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৮

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রাইমারিতে হেরে গেছেন নিকি হ্যালি। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত প্রাইমারিতে তার কোনও প্রতিদ্বন্দ্বী না থাকার পরও হেরেছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ভোটাভুটি শেষে প্রাইমারির আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি মাত্র ৩২ শতাংশ ভোট পেয়েছেন। ব্যালটে তার কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন না। কিন্তু ব্যালটে সুযোগ ছিল কোনও প্রার্থী পছন্দ না হলে তাতে ভোট দেওয়ার। ভোটাররা সেটাকেই বেছে নিয়েছেন, ‘কেউ না’ পেয়েছে ৬১ শতাংশ ভোট।

নেভাদায় রিপাবলিকান দলের প্রাইমারি নির্বাচনের ব্যালটে ট্রাম্পের নাম ছিল না। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রকাশিত ফলাফল পরিবর্তিত হবে না।

নেভাদায় রিপাবলিকান দলের প্রাইমারি নির্বাচন হ্যালির জন্য আরেকটি আঘাত। এর আগে আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারিতে হেরেছেন তিনি। ওই দুই অঙ্গরাজ্যে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ধারণা করা হচ্ছে, চলতি মাসে নিজ অঙ্গরাজ্য দক্ষিণ ক্যারোলাইনাতেও হারতে চলেছেন হ্যালি।

/এসএইচএম/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম