নগ্ন ছবি তোলার চেষ্টার দায়ে পর্যটক গ্রেফতার

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০১৬, ২২:৩২আপডেট : ০৪ মার্চ ২০১৬, ২৩:২২

পেরুর মাচু পিচু পর্বতে উঠে নগ্ন হয়ে ছবি তোলার চেষ্টা করেছিলেন দুই বিদেশি পর্যটক। এ ঘটনায় ওই দুই পর্যটককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ওই দুই পর্যটকের একজন ব্রিটিশ নাগরিক। অন্যজন ফ্রান্সের নাগরিক। ব্রিটেনের অ্যাডাম বার্টনের বয়স ২৩। আর ফরাসি নাগরিক জেভিয়ার ম্যারিকের বয়স ২৮।

ইনকা সভ্যতার নিদর্শন মাচু পিচুতে নগ্ন অবস্থায় ছবি তোলার অপচেষ্টার কারণে তাদের বিরুদ্ধে নৈতিক অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। মোবাইলে নগ্ন ছবি তোলার জন্য তারা নিজেদের পোশাক খুলে ফেললে প্রহরীরা তাদের আটক করে। পরে তাদেরকে একটি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আদালতে তোলা হয় এই দুই বিদেশি পর্যটককে।

নগ্ন ছবি তোলার চেষ্টার দায়ে পর্যটক গ্রেফতার

মাচু পিচুতে নগ্ন ছবি তোলার ঘটনা বেড়ে যাওয়ায় ২০১৪ সালের মার্চ থেকে ওই এলাকায় নজরদারি জোরদার করে পেরুর কর্তৃপক্ষ। এই স্থানটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত।

পর্বতের ওপর গড়ে ওঠা মাচু পিচু শহরটি আজও সমৃদ্ধ ইনকা সভ্যতার কথা স্মরণ করিয়ে দেয়। বিশ্বের যে নিদর্শনগুলো সবচেয়ে বেশি রহস্যকে ধারণ করে, সেগুলোর একটি এই মাচু পিচু। এর আভিধানিক অর্থ প্রাচীন চূড়া। মাচু পিচুর স্থাপনাপুঞ্জ সমুদ্রবক্ষ থেকে প্রায় আট হাজার ফুট ওপরে অবস্থিত।

যেখানে শ্বাস নিতে অভ্যস্ত হতেই শরীর অসাড় হয়ে ওঠে সেখানে এতো বিপুল স্থাপনা কী করে গড়ে উঠতে পারলো! শুধু তাই নয়, রীতিমতো ইনকা রাজ্য তিনটি পৃথক ভাগে বিভক্ত হয়ে কিভাবে পরিচালিত হয়েছিল একটা বড় সময় জুড়ে, সেটি এখনও রহস্য। তবে ওগুলোকে রহস্য না বলে রহস্যের ধার ঘেঁষে যাওয়া বিষয় বলাই ভালো। কেননা মূল রহস্য এর দার্শনিকতায়, এর দুর্গমতায়।

ইনকাদের এ স্থাপনাটির অবস্থান হলো বর্তমান পেরুর কাসকো অঞ্চলভুক্ত উরুবাম্বা প্রদেশের মাচুপিচু জেলায়। ইনকা রাজা পাচাচুটি ইনকা যুপানকুই এর শাসনামলে এ স্থাপনাটি গড়ে তোলা হয়েছিল। এ রাজার শাসনকাল ১৪৩৮ থেকে ১৪৭২ পর্যন্ত বিস্তৃত ছিল।

১৯১১ সালে আবিষ্কৃত এ স্থাপনাপুঞ্জকে ঘিরে গড়ে ওঠা অঞ্চলকে ‘হারানো শহর’ বলা হয়। লাতিন রূপকথার পূণ্যভূমি আন্দিজ পর্বতমালার এ অংশে নান্দনিক সব সূক্ষ্ম চূড়ার সন্নিবেশ দেখা যায়।

মূল স্থাপনার চতুর্পাশ্বে খাড়া উঠে গেছে এমন চূড়া পর্যটকদের কাছে মাচু পিচুর আকর্ষণকে আরও বাড়িয়ে দিয়েছে। ঐতিহাসিক পর্বত হওয়ার কারণেই এখানে বিশ্বের নানা দেশের পর্যটকরা ভিড় করেন। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি