রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫১

রাশিয়ার পাঁচশ’র বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণ আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকীর আগমুহূর্তে নিষেধাজ্ঞাগুলো দেওয়া হলো। এছাড়া পুতিনের সমালোচক ও বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর ঘটনায় জড়িতরাও এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই নিষেধাজ্ঞাগুলো নাভালনির কারাবাস এবং রাশিয়ায় যুদ্ধাস্ত্র সরবরাহের সাথে জড়িত ব্যক্তিদের লক্ষ্য করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, নিষেধাজ্ঞাগুলো নিশ্চিত করবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিদেশে আগ্রাসন এবং দেশে নিপীড়নের জন্য আরও বেশি মূল্য দিতে হবে।

পাশাপাশি প্রায় একশ সংস্থা বা ব্যক্তির ওপর রফতানি নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

রাশিয়ার কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত উত্তর সাইবেরিয়ার ইয়ামালো–নেনেটস অঞ্চলের কারা কলোনিতে নাভালনির মৃত্যুর এক সপ্তাহের মধ্যেই নিষেধাজ্ঞাগুলো দেয়া হলো। তার এই মৃত্যুর জন্যও পুতিনকেই দায়ী করেছেন বাইডেন।

এছাড়া, বিবৃতিতে বাইডেন বলেন, দুই বছর আগে ইউক্রেনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করেছিলেন পুতিন। তিনি যদি নাভালনির মৃত্যু ও ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালানোর মূল্য পরিশোধ না করেন, তাহলে তাকে থামানো কঠিন হয়ে পড়বে।

এদিকে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়নও। রাশিয়ার দুইশ সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইইউ। তাদের বিরুদ্ধে রাশিয়ায় অস্ত্র সরবরাহ ও ইউক্রেনে শিশুদের অপহরণে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায়,ইইউ কর্মকর্তাদের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইইউ কর্মকর্তা ও রাজনীতিবিদদের মস্কো প্রবেশ নিষিদ্ধ করার তালিকা দীর্ঘ করছেন তারা।  

রাশিয়ার অর্থনীতিতে এসব নিষেধাজ্ঞার কী প্রভাব পড়বে তা স্পষ্ট নয়।

/এস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম