ইউএস-মেক্সিকো সীমান্তে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ নিরাপত্তারক্ষী

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৪, ১০:০১আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১০:০১

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইউএস-মেক্সিকো সীমান্তে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় শুক্রবার (৮ মার্চ) স্টার কাউন্টির ছোট শহর লা গ্রুলার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

কাউন্টির শীর্ষ স্থানীয় কর্মকর্তা স্টার কাউন্টি বিচারক এলয় ভেরা জানিয়েছেন, তিন ন্যাশনাল গার্ড সদস্য এবং একজন বর্ডার পেট্রোল এজেন্টকে নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এতে তিন জন নিহত হয়েছেন। আর অপর একজনের অবস্থা গুরুতর। বোর্ডে থাকা ওই চারজনের মধ্যে একজন নারী এবং তিনজন পুরুষ ছিলেন।

এপি জানিয়েছে, সীমান্ত টহল মুখপাত্রকে এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে কোনও সাড়া পাওয়া যায়নি।

লা গ্রুলার কাছে ঘটে যাওয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন টেক্সাসের জননিরাপত্তা বিভাগের লেফটেন্যান্ট ক্রিস্টোফার অলিভারেজ। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এ বিষয়ে বিস্তারিত জানতে মার্কিন কাস্টমস এবং বর্ডার প্রোটেকশনকে জিজ্ঞাসা করতে বলেন।

জানুয়ারিতে, মেক্সিকো রাজ্যের সীমান্তে টহলরত এর আগে, টেক্সাসের জননিরাপত্তা বিভাগের একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিধ্বস্ত হয়। তবে এতে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে কো-পাইলট হাতে সামান্য আঘাত পান বলে জানা যায় এবং হেলিকপ্টারটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের