নেতানিয়াহুর সঙ্গে সোমবার ফোনালাপ করবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৪, ২৩:৩৪আপডেট : ১৮ মার্চ ২০২৪, ২৩:৩৪

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামীকাল সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করবেন। রবিবার (১৮ মার্চ) বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট নেতা নেতানিয়াহুর সমালোচনার সম্পর্কে উত্তেজনার মধ্যে দুই নেতা এই ফোনালাপ করবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

১৫ ফেব্রুয়ারির পর নেতানিয়াহু ও বাইডেনের এটিই হবে প্রথম ফোনালাপ। নেতানিয়াহুর গাজা যুদ্ধ পরিচালনা নিয়ে ইসরায়েল ও দেশটির কট্টর মিত্র যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।

এই ফোনালাপের পরিকল্পনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউজ কোনও মন্তব্য করেনি। সম্ভাব্য এই ফোনালাপের খবর প্রথম প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। সংবাদমাধ্যমটি দুটি অজ্ঞাত সূত্রকে উল্লেখ করে প্রতিবেদনটি প্রকাশ করেছিল।

বৃহস্পতিবার সিনেটে দেওয়া বক্তব্যে চাক শুমার ইসরায়েলে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন। তিনি আরও বলেছিলেন, শান্তির জন্য বাধা নেতানিয়াহু। এই সিনেটর ইসরায়েলের পুরনো সমর্থক এবং যুক্তরাষ্ট্রে নির্বাচিত সর্বোচ্চ পদধারী ইহুদি ধর্মাবলম্বী।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুমারের মন্তব্যের প্রশংসা করে বলেছিলেন, এই মন্তব্যে অনেক মার্কিন জনগণের উদ্বেগ প্রতিফলিত হয়েছে এবং এটি একটি ভালো ভাষণ।

শুমারের মন্তব্যের সমালোচনা করে নেতানিয়াহু বলেছেন, এটি পুরোপুরি অনুপযুক্ত।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম