হোয়াইট হাউজে মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
০২ এপ্রিল ২০২৪, ২২:০১আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০০:২১

যুক্তরাষ্ট্রের অল্প সংখ্যক মুসলিম আমেরিকান কমিউনিটি নেতাদের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার (২ এপ্রিল) ছোট পরিসরের ইফতার ও নৈশভোজেও অংশ নেবেন তারা। গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন দিয়ে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে যে উত্তেজনা তৈরি হয়েছে তা কমাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ডেমোক্র্যাটিক প্রশাসনের মুসলিম কর্মী ও সিনিয়র জাতীয় নিরাপত্তা সহকারীরা বৈঠকে উপস্থিত থাকবেন। গাজায় ছয় মাস আগে যুদ্ধ শুরুর পর হোয়াইট হাউজ ও মুসলিম আমেরিকান কমিউনিটির মধ্যে এটিই হবে উচ্চ পর্যায়ের বৈঠক।

কমিউনিটি নেতাদের মধ্যে কারা বৈঠকে জয়েন করবেন তা জানায়নি হোয়াইট হাউজ।

গত দুই বছর রমজান ও ঈদে হোয়াইট হাউজে বড় আকারে সংবর্ধনা আয়োজন করা হয়েছিল। কিন্তু গাজা যুদ্ধের কারণে এবার সেই আয়োজনের পরিসর ছোট করা হয়েছে।

চলতি বছরের শুরুতে হোয়াইট হাউজের কর্মকর্তারা ডেট্রয়েটে মুসলিম আমেরিকানদের কাছ থেকে খুব ভালো সাড়া পাননি। দোদুল্যমান অঙ্গরাজ্যটিতে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে ১ লাখের বেশি আনকমিটেড ভোট পড়েছে। বাইডেনের ইসরায়েলনীতির বিরোধিতায় ‘আনকমিটেড’ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে মুসলিম আমেরিকান অ্যাক্টিভিস্টরা।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী