ইউক্রেনের টিকে থাকতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা গুরুত্বপূর্ণ: মার্কিন কংগ্রেসে কিশিদা

আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২৪, ২৩:৪৮আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ২৩:৪৮

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, মার্কিন সহযোগিতা ছাড়া রাশিয়ার আক্রমণের শিকার ইউক্রেন বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) মার্কিন কংগ্রেসে আইনপ্রণেতাদের উদ্দেশ করে দেওয়া ভাষণে তিনি এই সতর্কতার কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

৯ বছরের মধ্যে প্রথম জাপানি নেতা হিসেবে মার্কিন কংগ্রেসের যৌথ বৈঠকে কিশিদা যুক্তরাষ্ট্রের নাগরিকদের বৈশ্বিক ঘটনাবলিতে অপরিহার্য ভূমিকা নিয়ে কোনও সন্দেহ পোষণ না করতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মিত্রদের সহযোগিতার জন্য টোকিও ঐতিহাসিক সামরিক আধুনিকায়ন করছে।

ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন ডলারের সহযোগিতা প্যাকেজ কংগ্রেসে আটকে আছে। প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন বিলটি ভোটে তুলতে রাজি হননি।

কিশিদা বলেছেন, আমি সেই সব আমেরিকানদের প্রতি বলতে চাই যারা আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষাকারী দেশের নাগরিক হিসেবে একাকিত্ব ও ক্লান্তবোধ করছেন।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্ব অপরিহার্য। মার্কিন সমর্থন ছাড়া মস্কোর আক্রমণে ইউক্রেনের ভেঙে পড়তে কত দিন লাগবে? যুক্তরাষ্ট্রের উপস্থিতি ছাড়া ইন্দো-প্রশান্ত অঞ্চলে কঠোর বাস্তবতার মুখোমুখি হতে কত দিন লাগবে?

যুক্তরাষ্ট্রের সিনেট ও প্রতিনিধি পরিষদের যৌথ বৈঠকে সাধারণত দেশটির ঘনিষ্ঠ মিত্র দেশের নেতা বা গুরুত্বপূর্ণ বৈশ্বিক ব্যক্তিত্ব ভাষণ দিয়ে থাকেন। বছরে এমন আয়োজন এক বা দুই বার করা হয়। গত বছর এমন বৈঠকে ভাষণ দিয়েছিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ।

দ্বিতীয় জাপানি নেতা হিসেবে এমন যৌথ বৈঠকে ভাষণ দিলেন কিশিদা। এর আগে ২০১৫ সালে ভাষণ দিয়েছিলেন প্রয়াত জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম