ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই

আন্তর্জাতিক ডেস্ক
২৫ এপ্রিল ২০২৪, ১০:৫৩আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১১:৫২

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা আইনে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (২৪ এপ্রিল) আইনটিতে সই করেছেন তিনি। এই আইনে ইউক্রেনের জন্য ৬ হাজার ১০০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ রয়েছে। তবে প্রাথমিকভাবে ইউক্রেনকে ১০০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করা হবে। দেশটিতে রুশ আগ্রাসনের অগ্রগতি এবং ইউক্রেনীয় বাহিনীর সামরিক সরবরাহের ঘাটতির মধ্যেই এই আইনে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বাইডেন বলেছেন, ‘এই সামরিক সহায়তা আমেরিকার অংশীদারদের সার্বভৌমত্ব রক্ষায় সহায়তা করবে।’ প্রাথমিকভাবে অনুমোদন দেওয়া এই একশো কোটি ডলারের অস্ত্র সরবরাহ প্রবাহ কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে বলে জানিয়েছিলেন মার্কিন এই প্রেসিডেন্ট।

গত সপ্তাহে হাউজের রিপাবলিকান নেতারা ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ান এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন অংশীদারদের জন্য ৯ হাজার ৫০০ কোটি ডলারের একটি সামরিক সহায়তা প্যাকেজ পাস করেন। পরে শনিবার বিলটির অনুমোদন দেয় সিনেটও।

প্যাকেজটির আওতায় মোট চারটি বিল রয়েছে। প্রথম বিলটিতে ইউক্রেনের জন্য ৬ হাজার ১০০ কোটি ডলারের তহবিল বরাদ্দ রাখা হয়েছে। দ্বিতীয়টিতে, ইসরায়েল ও বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ অঞ্চলের বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা প্রদানের জন্য ২ হাজার ৬০০ কোটি ডলার এবং তৃতীয়টিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জন্য ৮ শত ১২ কোটি ডলার বাধ্যতামূলক রাখা হয়েছে।

গত সপ্তাহে প্যাকেজটিতে চতুর্থটি বিলটি যুক্ত করেছে হাউজ। এই বিলে চীনা নিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটকের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা, ইউক্রেনে জব্দ করা রাশিয়ান সম্পদ হস্তান্তরের ব্যবস্থা এবং ইরানের উপর নতুন নিষেধাজ্ঞার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়।

/এএকে/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের