যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে বন্দুক হামলা, এক পুলিশসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২৪, ১৫:২০আপডেট : ৩১ মে ২০২৪, ১৫:২০

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে বন্দুক হামলার ঘটনায় এক পুলিশসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন এক হামলাকারীও রয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) এই ঘটনা ঘটেছে। আইন প্রয়োগকারী সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মিনিয়াপলিস পুলিশ বিভাগ বলেছে, গোলাগুলির ঘটনায় ছয় জন আহত হন। তাদের মধ্যে দুজন পুলিশ অফিসার ছিলেন।

জনসাধারণকে মিনেসোটার সবচেয়ে জনবহুল শহরের ডাউনটাউনের দক্ষিণে হুইটিয়ার আশেপাশের একটি এলাকা এড়িয়ে চলার অনুরোধ করেছে পুলিশ।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে আরও আনুষ্ঠানিক কোনও বিবরণ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। মিনিয়াপলিস টেলিভিশন স্টেশন কেএমএসপি জানিয়েছে, পুলিশ কর্মকর্তা এবং চারজন বেসামরিক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে এক পুলিশ এবং অন্য দুইজন নিহত হয়েছেন।

সিবিএস সংশ্লিষ্ট ডব্লিউসিসিও টিভি বলেছে, সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছে। অপর পুলিশ কর্মর্র্তা গুরুতর আহত হয়েছেন।

মিনিয়াপলিস স্টার ট্রিবিউন পত্রিকা জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে গুলি বিনিময়ের পর ২৮ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং অন্য এক পুলিশ গুরুতর আহত হয়েছেন।

পত্রিকাটির একটি প্রতিবেদনে আরও বলা হয়েছে, হুইটিয়ার আশেপাশের একটি অ্যাপার্টমেন্ট ভবনে আশেপাশের এলাকায় বন্দুকের গুলিতে আরও চারজন আহত হয়েছেন।

২০ বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনও মিনিয়াপোলিস পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করার ঘটনা এটি।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক