দাঙ্গা ও সহিংস প্রতিশোধের আহ্বান ট্রাম্প সমর্থকদের

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২৪, ১৭:৫২আপডেট : ৩১ মে ২০২৪, ১৭:৫২

নিউ ইয়র্কের একটি আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্তের পর ক্ষুব্ধ হয়ে উঠেছেন তার সমর্থকরা। ট্রাম্পপন্থি ওয়েবসাইটগুলোতে দাঙ্গা, বিপ্লব ও সহিংস প্রতিশোধ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অপরাধে ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার পর তার সমর্থকরা অনলাইনে সহিংসতার আহ্বান জানিয়ে ডজন ডজন পোস্ট করেছেন। রয়টার্সের পক্ষ থেকে ট্রাম্পপন্থি তিনটি ওয়েবসাইটের মন্তব্য পর্যালোচনায় এগুলোর কথা উঠে এসেছে।

সমর্থকদের কয়েকজন জুরিদের ওপর হামলা, বিচারক হুয়ান মারচানকে হত্যা এবং গৃহযুদ্ধ ও সশস্ত্র পুনর্জাগরণের আহ্বান জানিয়েছেন।

প্যাট্রিয়টস ডট উইন-এ একজন মন্তব্য করে লিখেছেন, নিউ ইয়র্কে কোনও পিছুটান এমন কারও উচিত মারচানের একটা ব্যবস্থা করা। আশা করি তিনি চাপাতি হাতে কোনও অবৈধ অভিবাসীর মুখোমুখি হবেন।

গেটওয়ে পন্ডিত নামের অপর এক ওয়েবসাইটের একটি পোস্টারে উদারমনাদের গুলি করার ইঙ্গিত দেওয়া হয়েছে। পোস্টে রেখা হয়েছে, সময় হয়েছে বামদের মুখ বন্ধ করার, ভোটে তা সমাধান করা যাবে না।

২০২০ সালে নির্বাচনে হার এবং ভোটে হারানো হয়েছে বলে ট্রাম্প দাবি করার পর থেকে সহিংস হুমকি ও ভীতিপ্রদর্শনমূলক কথা বেড়েছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার লড়াইয়ে থাকা ট্রাম্প বিচারক ও প্রসিকিউটদের ভিত্তিহীনভাবে বাইডেন প্রশাসনের দুর্নীতিবাজ হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, হোয়াইট হাউজের লড়াইয়ে তাকে হারানোর জন্য এগুলো করা হচ্ছে। তার সমর্থকরা বিচারক ও আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি ও ভীতিপ্রদর্শনের পথে নেমেছেন।

রায় ঘোষণার পর আদালত কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এটি অপমানজনক, তার জন্য মর্যাদাহানিকর। দুর্নীতিবাজ বিচারক দ্বারা জালিয়াতির রায়।

বিচার চলাকালেও ট্রাম্প নিয়মিত এমন অভিযোগ তিনি করে আসছিলেন।

ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ রায় দিয়েছে। ১২ সদস্যের জুরিবোর্ড মতামতের ভিত্তিতে মামলায় আনা ৩৪টি অভিযোগের সব কটিতে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট। আগামী ১১ জুলাই এই মামলার সাজা ঘোষণা করা হবে।

যুক্তরাষ্ট্রে উগ্র ডানপন্থি সন্ত্রাসবাদ নিয়ে একটি বইয়ের লেখক জ্যাকব ওয়ার বলেছেন, ট্রাম্প সমর্থকদের সহিংস ভাষার ব্যবহার সহিংসতা ও ব্যালট বাক্সের ক্ষেত্রে উগ্র সমর্থকদের কাছে টানার বিষয়ে সাবেক প্রেসিডেন্টের সক্ষমতার ইঙ্গিত। তিনি যতক্ষণ না বিচার প্রক্রিয়াকে মেনে নিচ্ছেন তত দিন উগ্রপন্থি প্রতিক্রিয়া জারি থাকবে।

ট্রুথ সোশ্যাল-এর একজন মুখপাত্র বলেছেন, এটা বিশ্বাস করা কঠিন যে, এক সময়কার প্রখ্যাত বার্তা সংস্থা রয়টার্স রাজনৈতিক বিদ্বেষের কারণে এমন একটি কারসাজি, মিথ্যা, মানহানিকর ও একেবারে অর্থহীন একটি প্রতিবেদন প্রকাশের মতো নিচে নেমে গেছে।

সহিংস ভাষা ব্যবহারের বিরুদ্ধে তিনটি ওয়েবসাইটেরই নিজ নিজ নীতি রয়েছে। কিছু পোস্ট পরে অপসারণ করা হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম